img

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ: সোয়া ৫ ঘণ্টা পর রেল ও সড়কপথ চালু

প্রকাশিত :  ০৭:৩৫, ০৮ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ: সোয়া ৫ ঘণ্টা পর রেল ও সড়কপথ চালু

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম একই ইউনিয়নে পুনর্বহালের দাবিতে করা সড়ক ও রেলপথ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এতে প্রায় সোয়া পাঁচ ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া আগরতলা সড়কেও ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল শুরু হয়েছে।

এর আগে আজ রবিবার সকাল ৬টা থেলে থেকে তিতাস সেতু ও কোড্ডা কেবিন এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামের বাসিন্দারা। এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী ট্রেন।

পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস, উপকুল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে। পরে সকাল সোয়া ১১টার দিকে অবরোধকারীরা রেল ও সড়কপথ থেকে সরে যান। 

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ী, চান্দি ও বরিশল।

নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়। দাবি না মানলে প্রতিদিন একই ধরনের আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেছি। ‍উনারা অবরোধ সরিয়ে নিয়েছেন।

বাংলাদেশ এর আরও খবর

img

রনি কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন: স্ত্রী দাবি করা ফারজানা

প্রকাশিত :  ০৬:৫৪, ০৬ নভেম্বর ২০২৬

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনিকে স্ত্রী হিসেবে দাবি করা ফারজানা আফরোজকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ফারজানা আফরোজকে স্ত্রী হিসেবে অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রনি দাবি করেছেন, ওই নারী তার স্ত্রী নন।

রনির ফেসবুক পোস্টের জবাবে ফারজানা আফরোজও নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, সত্য প্রমাণের জন্য এত কিছু দেখানোর প্রয়োজন নেই। রনি তাকে অস্বীকার করলেই বাস্তবতা বদলে যাবে না।

ফারজানা আফরোজের দাবি, গোলাম মাওলা রনি চট্টগ্রামে গিয়ে তাকে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। এমনকি তার শাশুড়িও ছয় থেকে সাত মাস তার সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে ফারজানা আফরোজ একটি গণমাধ্যমকে বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলো সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’

এর আগে ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন রনি। তিনি ওই নারীর ছবি শেয়ার করে স্ট্যাটাসে লেখেন, ‘এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’