img

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায়গ্রেফতার ৫৪৩

প্রকাশিত :  ০৬:১২, ২৭ অক্টোবর ২০২৬

 ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায়গ্রেফতার ৫৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র, ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছিনতাই ও অন্যান্য অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা দায়ের করেছে পুলিশ।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অবিস্ফোরিত ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স ও একটি অ্যান্টি কাটার জব্দ করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টার এ অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১৫০ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৪ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন এবং গুলশান বিভাগে ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে, মতিঝিল বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজনকে গ্রেফতার করেছে। বিভিন্ন বিভাগের অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

অভিযান চলাকালে অপরাধে ব্যবহৃত একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন ও ১৩টি সিমকার্ডও জব্দ করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয়, উদ্ধারের স্থান এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্ত এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযানে উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরকসদৃশ বস্তু ও মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

img

এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮

প্রকাশিত :  ১২:৪৮, ২৬ অক্টোবর ২০২৬

সারাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছে ১৪৪ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২১৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৯৪২ জন। এছাড়া চট্টগ্রামে ২৪০ জন, খুলনায় ২৮৪ জন, বরিশালে ২৩২ জন, রাজশাহীতে ২৪৬ জন, ময়মনসিংহে ১২১ জন, রংপুরে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। মানচিত্রদে

বাংলাদেশ এর আরও খবর