img

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান

প্রকাশিত :  ০৬:৩৩, ০৬ নভেম্বর ২০২৬

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নতুন একটি চালান পৌঁছেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই জ্বালানি বহনকারী লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই চালান পৌঁছায়। 

এই দফায় এখন পর্যন্ত মোট ৫টি চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে (যার মধ্যে ৩১ অক্টোবরের মধ্যে ৪টি এবং আজ আরেকটি চালান আসলো)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি (১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি) এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি (৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি) সরবরাহের জন্য মোট ৯টি চালানে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হচ্ছে। বাকি চালানগুলো আগামী ডিসেম্বর মাসের মধ্যে ধাপে ধাপে দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 

২০২৩ সালের অক্টোবর মাসের শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ২৯-৩০ অক্টোবরের মধ্যে এই পরীক্ষার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর ২০২৬ মাসের মধ্যেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ৫ থেকে ৬ সপ্তাহের মধ্যে (ডিসেম্বরের প্রথমার্ধে বা তার আগেই) জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

কেন্দ্রটি বর্তমানে ২০ শতাংশ তাপীয় ক্ষমতা অর্জন করেছে। এই ক্ষমতা যখন ৩৫ থেকে ৪০ শতাংশে পৌঁছাবে, তখন উৎপাদিত বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হবে এবং জেনারেটর চালু হয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে।

প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এরপর বিজ্ঞানীদের নিবিড় পর্যবেক্ষণ ও সফলতার ওপর ভিত্তি করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। প্রথম ৬ মাসের মধ্যে প্রথম ইউনিটটি থেকে ১,১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যাওয়ার আগে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কোনো কারিগরি ত্রুটি বা ভাল্ব পরীক্ষায় সন্তোষজনক ফলাফল না আসা পর্যন্ত প্রয়োজনীয় যন্ত্রাংশ বারবার পরীক্ষা ও মেরামত করা হচ্ছে।

প্রকল্পটির দুটি ইউনিট পুরোপুরি চালু হয়ে গেলে এখান থেকে মোট ২,৪০০ মেগাওয়াট সাশ্রয়ী ও কার্বন-মুক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বাংলাদেশ এর আরও খবর

img

রনি কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন: স্ত্রী দাবি করা ফারজানা

প্রকাশিত :  ০৬:৫৪, ০৬ নভেম্বর ২০২৬

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনিকে স্ত্রী হিসেবে দাবি করা ফারজানা আফরোজকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ফারজানা আফরোজকে স্ত্রী হিসেবে অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রনি দাবি করেছেন, ওই নারী তার স্ত্রী নন।

রনির ফেসবুক পোস্টের জবাবে ফারজানা আফরোজও নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, সত্য প্রমাণের জন্য এত কিছু দেখানোর প্রয়োজন নেই। রনি তাকে অস্বীকার করলেই বাস্তবতা বদলে যাবে না।

ফারজানা আফরোজের দাবি, গোলাম মাওলা রনি চট্টগ্রামে গিয়ে তাকে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। এমনকি তার শাশুড়িও ছয় থেকে সাত মাস তার সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে ফারজানা আফরোজ একটি গণমাধ্যমকে বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলো সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’

এর আগে ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন রনি। তিনি ওই নারীর ছবি শেয়ার করে স্ট্যাটাসে লেখেন, ‘এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’