img

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র জাতীয় সম্মেলন সফল করার আহবান

প্রকাশিত :  ১৩:৫৭, ০৭ অক্টোবর ২০২৬

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র জাতীয় সম্মেলন সফল করার আহবান

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন আগামী ১১ অক্টোবর  দূপুর ২ টায়  লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে প্রতিটি রিজিওনাল কমিটির মাধ্যমে বিভিন্ন শহরে চলছে প্রস্তুতি সভা। এই ধারাবাহিকতায়  ৫ ই অক্টোবর রাত ১১ টায় বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠন এর সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব  এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। 

সভায় বিশেষ অতিথি আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আসাদ মিয়া, আসকর আলী, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফী, আব্দুর রুউফ তালুকদার, মফিকুল ইসলাম, ইকবাল আহমেদ,বদরউদ্দিন চৌধুরী বাবর, মোহাম্মদ মুজিব মিয়া, আলমগীর আলম, সাইফুল ইসলাম সিপু, সৈয়দ কাহের, জহির আলী, ফয়সল রহমান, বসর সিকদার, ইকবাল হোসেন, সুমন তরফদার, আব্দুল বাছিত বাচ্চু, আনোয়ার আলী, মাহমুদ মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর,শামসুল হক রানু,  এম এ রউফ, আব্দুল কাইয়ুম জহির,  আব্দুল আজিজ মাখন, এম এ সামাদ, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, আব্দুল বসর,পারভেজ খান, ফয়ছল চৌধুরী, জাভেদ আহমেদ, ফয়সল মনসুর, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজ, মহারাজ, ও গিয়াস আহমেদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। 

সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ মিয়া।  সংগঠনের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর “ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সবার উপস্থিতিতে আমাদের এই কেন্দ্রীয় সম্মেলন হয়ে উঠবে আরও প্রাণবন্ত, আরও সফল, আরও স্মরণীয়।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে বলে উল্লেখ করে সিলেটবাসীর এই মহা- উৎসবে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন। 

কমিউনিটি এর আরও খবর

img

জলবায়ু নিয়ে জানতে, বুঝতে ও পদক্ষেপ নিতে ফিরে আসছে টাওয়ার হ্যামলেটস গ্রিন উইক ২০২৬

প্রকাশিত :  ১৪:৫০, ০৭ অক্টোবর ২০২৬

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সঠিক তথ্যভিত্তিক আলোচনা গড়ে তুলতে ১৯ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস গ্রিন উইক ২০২৬। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হলো জলবায়ু বিষয়ক ভুল তথ্য মোকাবিলা করা এবং বাসিন্দাদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও জানার, প্রশ্ন করার ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেওয়া।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং গণমাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে বিপুল পরিমাণ তথ্য প্রচারিত হচ্ছে। কিন্তু কোন তথ্য সত্য, কোনটি বিভ্রান্তিকর এবং পরিবেশ রক্ষায় কোন পদক্ষেপ বাস্তব পরিবর্তন আনতে পারে, তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রিন উইকের নানা আয়োজনের মাধ্যমে বাসিন্দাদের নির্ভরযোগ্য তথ্য জানার এবং স্থানীয় উদ্যোগগুলোর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।

সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকবে বিনামূল্যের নানা অনুষ্ঠান, কর্মশালা, প্রদর্শনী, বৃক্ষরোপণ কার্যক্রম, কমিউনিটি আলোচনা এবং পরিবারবান্ধব কার্যক্রম। স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বাসিন্দারা পরিবেশবান্ধব জীবনধারা ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। 

গুরুত্বপূর্ণ কর্মসূচিসমূহ

১৪ অক্টোবরঃ কাপড় ও বই বিনিময় এবং মেরামত অনুষ্ঠান (ক্লোদস অ্যান্ড বুক সোয়াপ অ্যান্ড রিপেয়ার ইভেন্ট), সময়ঃ সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:৩০টা, স্থানঃ আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেল

এই অনুষ্ঠানে বাসিন্দারা ব্যবহৃত কাপড় ও বই বিনিময় করতে পারবেন এবং কাপড় মেরামতের কর্মশালায় অংশ নিয়ে পুরোনো পোশাক নতুন করে ব্যবহারের কৌশল শিখতে পারবেন।

১৯ অক্টোবরঃ টাওয়ার হ্যামলেটস জলবায়ু জরুরি অবস্থা ব্রিফিং, সময়ঃ বিকেল ৪টা থেকে ৬টা

‘দ্য পিপলস এমার্জেন্সি ব্রিফিং’ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে জলবায়ু ও প্রকৃতি সংকটের কারণ এবং প্রভাব তুলে ধরা হবে।

২০ অক্টোবরঃ টাওয়ার হ্যামলেটস জলবায়ু জরুরি অবস্থা ব্রিফিং (টাওয়ার হ্যামলেটস ক্লাইমেট ইমার্জেন্সি ব্রিফিং), সময়ঃ সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০টা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংকট নিয়ে আরেকটি বিশেষ আলোচনা ও প্রদর্শনী সেশন।

২১ অক্টোবরঃ টাওয়ার হ্যামলেটস টেকসই উন্নয়ন মেলা (টাওয়ার হ্যামলেটস সাসটেইনেবিলিটি ফেয়ার)

সময়ঃ সকাল ৯:৩০টা থেকে দুপুর ২টা

পরিবেশ সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং টেকসই জীবনযাপন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে বিশেষ মেলা।

২২ অক্টোবরঃ জীববৈচিত্র্য ও চাষাবাদ বিষয়ক সিম্পোজিয়াম, সময়ঃ সকাল ৯:৩০টা থেকে বিকেল ৫টা

নগর পরিবেশে জীববৈচিত্র্য বৃদ্ধি, বাগানচর্চা এবং সবুজায়ন নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা।

২৪ অক্টোবরঃ কমিউনিটি বৃক্ষরোপণ দিবস, সময়ঃ সকাল ১০টা থেকে দুপুর ১টা

পরিবারসহ সকলের জন্য উন্মুক্ত বৃক্ষরোপণ কর্মসূচি, যার লক্ষ্য স্থানীয় পরিবেশকে আরও সবুজ করে তোলা।

২৫ অক্টোবরঃ কমিউনিটি খাদ্য বাগান গড়ে তোলার কর্মশালা, সময়ঃ দুপুর ১২টা থেকে ২টা

নিজেদের খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র গড়ে তোলার উপায় নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ।

২৬ অক্টোবরঃ পরিবেশ বিষয়ক ভুল তথ্য ও কর্মজীবন বিষয়ক ওয়েবিনার, সময়ঃ দুপুর ১২:৩০টা থেকে ১:৩০টা

পরিবেশ রক্ষার অঙ্গীকার কার্যক্রম - দুপুর ২টা থেকে বিকেল ৪টা

‘নিরিবিলি পুকুরের রহস্য’ জলবায়ুভিত্তিক ইন্টারঅ্যাকটিভ গেম - বিকেল ৩টা থেকে ৫টা

একই দিনে শিশু ও পরিবারের জন্য লেগো ভিত্তিক পরিবেশ শিক্ষামূলক কার্যক্রমও আয়োজন করা হবে।

এছাড়া গ্রিন উইকের অংশ হিসেবে অক্টোবরের শেষভাগে বিভিন্ন আইডিয়া স্টোর ও লাইব্রেরিতে পরিবেশভিত্তিক গল্পপাঠ, স্ক্যাভেঞ্জার হান্ট, লেগো পরিবেশ চ্যালেঞ্জ, সমুদ্র সংরক্ষণ কার্যক্রম এবং শিশুদের জন্য হাতে-কলমে শেখার বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সকল বাসিন্দাকে এই কর্মসূচিগুলোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। পরিবেশ বিষয়ে অভিজ্ঞ হোন বা নতুন করে জানতে আগ্রহী হোন, গ্রিন উইক ২০২৬ সবার জন্য উন্মুক্ত।

বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে ভিজিট করুনঃ https://orlo.uk/F3FA9

আসুন, আমরা সবাই মিলে জলবায়ু নিয়ে জানি, প্রশ্ন করি এবং আরও সবুজ ও টেকসই টাওয়ার হ্যামলেটস গড়ে তুলতে ভূমিকা রাখি।

কমিউনিটি এর আরও খবর