img

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৯:০৬, ১২ অক্টোবর ২০২৬

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিপুলসংখ্যক দর্শক, ঢাকাদক্ষিণবাসী ও ফুটবল সমর্থকদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গত রবিবার ১১ অক্টোবর ২০২৬ স্টেপনি গ্রিন ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট। ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে চতুর্থ বারের মতো অনুষ্ঠিত ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্টে প্রত‍্যক গ্রামের টিম অংশগ্রহণ করে।

গ্রুপ পর্বের খেলা হয় খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ; গ্রুপ পর্ব শেষে চারটি টিম সেমিফাইনাল খেলে এবং পরে দুই বিজয়ীর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নগর গ্রামের ফুটবল টিম ও শিলঘাট ফুটবল টিম, প্রতিদ্বন্দ্বিতা পুর্ন খেলায় নগর ফুটবল টিম জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং শিলঘাট ফুটবল টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলায় অংশগ্রহণকারী টিমগুলো হলো কানিশাইল ফুটবল টিম, নগর ফুটবল টিম, দত্তরাইল ফুটবল টিম, বারকোট ফুটবল টিম, শিলঘাট ফুটবল টিম, ঢাউস ফুটবল টিম।

টুর্নামেন্টের আকর্ষণ ছিলো বিপুল সংখ্যক নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অংশগ্রহণ তাদের পরিবারের মা বাবার সাথে, আমরা ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আমাদের মুল উদ্দেশ্যই হলো আমাদের নতুন প্রজন্মকে শিকড়ের সাথে সম্পৃক্ত করা।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি দেলওয়ার আহমদ শাহান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন এবং বলেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্টে আপনাদের সহযোগিতা সত্যিই প্রশংসার দাবি রাখে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা বৃন্দের মধ্যে আতাউর রহমান আঙ্গুর মিয়া, সাবেক কাউন্সিলর জুবায়ের খান মিলন, সাবেক কাউন্সিলর আমিনুর রশীদ খান, মোঃ ছালেহ আহমদ।

কার্যনির্বাহী কমিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ সভাপতি আব্দুল লতিফ নিজাম, সহ-সভাপতি মোঃ সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, সদস্য মামুনুর রশীদ খান, ইকবাল আহমদ চৌধুরী, দেলওয়ার হোসেন, জোবায়ের সিদ্দিক, মোহাম্মদ রাজিব।

টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সভাপতি মাসুক আহমেদ, সাবেক উপদেষ্টা মোহাম্মদ শামীম আহমেদ, মাহমুদুর রহমান শানুর, বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা আশরাফুল ইসলাম, বিশ্ব বাংলা অনলাইন নিউজের সম্পাদক লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সম্পাদক সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, হাওয়া টিভির কিশওয়ার আনাম লিটন ও রুমানা আনাম, অনলাইন বিডি টিভির চেয়ারম‍্যান আব্দুল মোমিন, টি নিউজের তানভীর আহমেদ তারেক, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সদস্য হেলাল আহমদ, আশরাফ হোসেন শফি, মোহাম্মদ সাহিদ খান, রিয়াজ উদ্দিন, রেদওয়ান খান, মোঃ মুকিতুর রহমান, মকসুদ আহমদ খান শাহজাহান, মাকন মিয়া, নুর মোহাম্মদ সুমন, মিছবাহ উদ্দিন, আদন মিয়া, রেজওয়ান শিবলু, সাব্বির আহমেদ, শফি আহমেদ, আকিব হোসেন, সোহেল আহমেদ, ইমরুল হোসেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক টিমের ম‍্যানেজারদের ও সকল খেলোয়াড়দের পদক প্রদান করা হয় এবং চ্যাম্পিয়ন নগর ফুটবল টিমের সকল খেলোয়াড় ও রানার্সআপ শিলঘাট ফুটবল টিমের প্রত্যেক খেলোয়াড়কে ট্রফি প্রদান করা হয় ও চ্যাম্পিয়ন ট্রফি- রানার্স আপ ট্রফি দেয়া হয়।

খেলায় বেস্ট প্লেয়ার হিসেবে মনোনীত হয়েছেন এবং ট্রফি গ্রহণ করেন নগর গ্রাম ফুটবল টিমের আলী হোসেন।

ঢাকাদক্ষিণ আমাদের জন্মস্থান তাই শিকড়ের প্রতি ভালোবাসা ও মানবতার কল্যাণে কাজ করার জন্য আমরা সব সময় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই ভালোবাসা অনুভূতি আর শিকড়ের সাথে সম্পৃক্ত করতে নতুন প্রজন্মকে চেষ্টা করে যাচ্ছে আমাদের প্রিয় সংগঠন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।

সৌহার্দ্যপুর্ণ অত‍্যন্ত আনন্দময় পরিবেশে উপস্থিত সকলের অংশগ্রহণে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পারায় আমরা উচ্ছ্বসিত ও গর্বিত, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইইকে’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

টুর্নামেন্টে যারা স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন- আব্দুল লতিফ নিজাম, আব্দুল বাছির, জাকির হোসেন, মামুনুর রশীদ খান, আবজল হোসেন, মাকন মিয়া, দেওয়ান নজরুল ইসলাম, রুহুল কুদ্দুস জুনেদ, ইয়ামীম দিদার, মোঃ তাজুল ইসলাম, দেলওয়ার আহমদ শাহান, কাওসার আহমেদ জগলু, খায়রুল আলম ক‍্যারল, তারেকুর রহমান ছানু, মোঃ শামীম আহমদ।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বাছির টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায় সকল স্পন্সর ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংগঠনের সহ সভাপতি দেলওয়ার আহমদ শাহান আগামী সময়গুলোতেও সকলের সহযোগিতা কামনা করে সবার আন্তরিকতার প্রশংসা করে সমাপনী বক্তব্য রাখেন।


কমিউনিটি এর আরও খবর

img

বিশ্ব পর্যটন নেতৃত্বের শীর্ষস্থানে বাংলাদেশের নাম: জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা অ্যাফিলিয়েট সিআইএফএফটির এশিয়া দূত ডাল্টন জহির\"

প্রকাশিত :  ১১:০২, ১২ অক্টোবর ২০২৬

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism)-এর মর্যাদাপূর্ণ অ্যাফিলিয়েট সদস্য ‘ইন্টারন্যাশনাল কমিটি অফ ট্যুরিজম ফিল্ম ফেস্টিভ্যালস’ (CIFFT) আনুষ্ঠানিকভাবে সম্প্রতি মোহাম্মদ জহিরুল ইসলাম (ডাল্টন জহির)-কে সংস্থাটির এশিয়া অঞ্চলের রাষ্ট্রদূত (CIFFT Ambassador for Asia) হিসেবে নিযুক্ত করেছে।

গ্লোবাল পর্যটন ও মিডিয়া নেতৃত্বের শীর্ষস্থানে বাংলাদেশের নাম সংযুক্ত হওয়ায় এই নিয়োগটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এক অনন্য অর্জনের মাইলফলক। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এই পদে ডাল্টন জহির এশিয়া জুড়ে সিআইএফএফটি (CIFFT) এবং বিশ্বখ্যাত ‘ওয়ার্ল্ড ট্যুরিজম ফিল্ম অ্যাওয়ার্ডস’-এর প্রতিনিধিত্ব করবেন, যা এশীয় অঞ্চলের পর্যটন বিকাশ ও অডিওভিউজুয়াল মিডিয়া প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এশিয়া অঞ্চলে দায়িত্ব ও কর্মপরিধি : সিআইএফএফটি (CIFFT)-এর এশিয়া রাষ্ট্রদূত হিসেবে ডাল্টন জহির নিম্নলিখিত দায়িত্বসমূহ পালন করবেন।

সিআইএফএফটি মিশন প্রচার: এশিয়া জুড়ে সিআইএফএফটি এবং ওয়ার্ল্ড ট্যুরিজম ফিল্ম অ্যাওয়ার্ডস-এর আন্তর্জাতিক উদ্যোগসমূহ প্রচার করা।

কৌশলগত সংযোগ স্থাপন: বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, সরকারি প্রতিষ্ঠান, অডিওভিউজুয়াল প্রোডাকশন হাউজ, ক্রিয়েটিভ এজেন্সি এবং মিডিয়া অংশীদারদের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা।

নির্মাতা ও ব্র্যান্ডের সহায়তা: এশিয়ার পর্যটন কেন্দ্র, পণ্য ও সেবামূলক ভিডিও সিআইএফএফটি সার্কিটের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিবন্ধনে সহায়তা প্রদান করা।

এশীয় পর্যটন চলচ্চিত্রের আন্তর্জাতিক স্বীকৃতি: উন্নত মানের অডিওভিউজুয়াল ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে বিশ্বমঞ্চে এশিয়ার পর্যটন খাতের সুনাম বৃদ্ধি করা।

আঞ্চলিক প্রতিনিধি : সিআইএফএফটি অস্ট্রিয়া সদর দপ্তর ও এশিয়ার অংশগ্রহণকারীদের মধ্যে প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করা। সিআইএফএফটি (CIFFT)-এর ডিরেক্টর মিস্টার আলেকজান্ডার ভি. কামেল বলেন, জনাব ডাল্টন জহিরের এই নিয়োগ এশিয়া অঞ্চলে সিআইএফএফটি-এর উপস্থিতি বৃদ্ধি এবং পর্যটন প্রচারণায় কাজ করা পেশাদার ও সংস্থাগুলোর সাথে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার প্রতিশ্রুতি প্রকাশ করে।

ডাল্টন জহির-এর বর্ণাঢ্য পটভূমি ও অবদান : আতিথেয়তা (হসপিটালিটি), পর্যটন ও বহুজাতিক কর্পোরেট খাতে ২৫ বছরেরও বেশি সময় ধরে সমৃদ্ধ অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার এবং লেখক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম (ডাল্টন জহির) বিশ্বমঞ্চে \'বিউটিফুল বাংলাদেশ\' এবং দক্ষিণ এশীয় পর্যটনের অন্যতম শীর্ষ 

শিল্প অভিজ্ঞতা ও দক্ষতা : পর্যটন, আতিথেয়তা, মিডিয়া এবং বহুজাতিক প্রতিষ্ঠানে ২৫ বছরেরও বেশি সময়ের নির্বাহী নেতৃত্ব।

লেখক ও গবেষক: সাহিত্য, কবিতা ও সমসাময়িক বিষয়াবলীর ওপর তার রচিত ও প্রকাশিত ৫টি বই রয়েছে।

উদ্যোগ ও মিডিয়া প্ল্যাটফর্ম: তিনি বৈশ্বিক ট্রাভেল ও মিডিয়া প্ল্যাটফর্ম (Travellerkey), ইউরোপকি (Europekey), (TravellerTimes) এবং ওয়েলকাম বাংলাদেশ (Welcome Bangladesh)-এর প্রতিষ্ঠাতা ও সিইও।

নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকা: তিনি ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TDAB)-এর পরিচালক, ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি ফিলিপাইনস-এর সভাপতি এবং স্ক্যাল ইন্টারন্যাশনাল আর্জেন্টিনা-র গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

হসপিটালিটি ও কর্পোরেট অভিজ্ঞতা: তিনি ব্র্যাক সার্ভিসেস লিমিটেড (ব্র্যাক হোটেল গ্রুপ)-এর \'গ্রুপ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং\' হিসেবে সফল নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, ওশান প্যারাসুট ও লেকশোর হোটেলের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে নির্বাহী পদে কাজ করেছেন। বহুজাতিক প্রযুক্তি ও মিডিয়া ক্ষেত্রে মটোরোলা মোবাইল, অ্যাপল কম্পিউটার, ফিলিপস মোবাইল ও ফুজিফিল্মের মতো ব্র্যান্ডেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক নেটওয়ার্ক: তিনি স্ক্যাল ইন্টারন্যাশনাল মাদ্রিদ (Skål International Madrid), ফটোগ্রাফিক সোসাইটি অফ আমেরিকা, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (TOAB), প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (PATA) এবং ইউরোপীয় আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সক্রিয় সদস্য।


কমিউনিটি এর আরও খবর