img

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন : সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার

প্রকাশিত :  ১৭:০৭, ০৯ নভেম্বর ২০২৬

  হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন : সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

\r\n

সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

\r\n

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক এপিপি আবুল কালাম (৫০), সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিক মিয়া (৪৫), গোপায়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া (৩৫), যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৪৭), পইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ছন্দু মিয়া (৫৬), লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (৬২) ও পইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এনাম মিয়া (৪৮)।

\r\n

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান- গত শনিবার দিবাগত রাতে শহরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় এনাম মিয়া, মান্নান মিয়া, ছন্দু মিয়া ও আমিনুল ইসলাম ও সোহেল মিয়া কারাগারে প্রেরণ করা হয়েছে।

\r\n

এছাড়াও সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম ও রফিক মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা থাকায় তাদেরকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়।

\r\n

ওসি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

মৃত্যুর খবর বানোয়াট, ভিডিও বার্তা দিলেন রাগীব আলী

প্রকাশিত :  ১৪:৩৫, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩৯, ১০ নভেম্বর ২০২৬

সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী মারা গেছেন বলে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।তবে খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর মৃত্যুর খবরের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক ভিডওি বার্তায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এতে রাগীব আলী বলেন, ‘গতকাল রাতে আমার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহর মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।’

এ সময় যাচাই-বাছাই ছাড়া তাঁর মৃত্যুর মতো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাগীব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো খবরটিকে মিথ্যা বলে নিশ্চিত করে।

সিলেটের খবর এর আরও খবর