img

মৃত্যুর খবর বানোয়াট, ভিডিও বার্তা দিলেন রাগীব আলী

প্রকাশিত :  ১৪:৩৫, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩৯, ১০ নভেম্বর ২০২৬

মৃত্যুর খবর বানোয়াট, ভিডিও বার্তা দিলেন রাগীব আলী

সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী মারা গেছেন বলে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।তবে খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর মৃত্যুর খবরের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক ভিডওি বার্তায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এতে রাগীব আলী বলেন, ‘গতকাল রাতে আমার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহর মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।’

এ সময় যাচাই-বাছাই ছাড়া তাঁর মৃত্যুর মতো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাগীব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো খবরটিকে মিথ্যা বলে নিশ্চিত করে।

সিলেটের খবর এর আরও খবর

img

শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর চাপাতি হামলা!

প্রকাশিত :  ১২:১৫, ১০ নভেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে হাসিব এক নারীকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে রিসোর্টের দিকে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে। পরে হামলাকারীদের একজন তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চাপাতি নিয়ে আক্রমণ করেন।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, চাপাতি নিয়ে হামলাকারীকে আক্রমণ করতে দেখে হাসিব আত্মরক্ষার্থে দৌড়ে সেখান থেকে পালিয়ে যান।

হামলায় হাসিবের হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে। পরে তাকে মৌলভীবাজারের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন বলে ছাত্রশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, এনসিপির পক্ষ থেকে এ হামলার জন্য নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। দলটির পক্ষ থেকে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর