img

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে‘র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৭:২০, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:০৭, ২৮ নভেম্বর ২০২৬

প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে‘র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং মানবতার কল্যাণে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার দীপ্ত শপথে বৃটেনে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এন ই সি) প্রথম সভা বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত  শতাধিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গত ২৫ নভেম্বর বুধবার ১ ঘটিকায় নগর বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্মলহিথ এলাকার  আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে সফলভাবে সম্পন্ন হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং সংগঠন এর জেনারেল সেক্রেটারি কাউন্সিলার আশরাফ মিয়া ও ট্রেজারার মহিলা নেত্রী হেলেন ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রবাসী কমিউনিটির ঐক্য সুসংহত করার পাশাপাশি সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে একাধিক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই, বিশেষ অতিথি হিসেবে সংগঠন এর  সিনিয়র উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা আলহাজ্ব সোরাবুর রহমান,উপদেষ্টা ফয়জুর রহমান চৌধুরী,ও  উপদেষ্টা হাজি কবির উদ্দিন উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। 

সভায় অন্যান্যদের মধ্যে সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট  বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আশিক মিয়া, নাজমুল ইসলাম,কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল,আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নুরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, আব্দুর রুউফ তালুকদার, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এবি রুনেল, এনামুল ইসলাম,  আব্দুল মোহিত, ফয়সল রহমান, মুক্তার আলী, মনোর আলী রুকনউজ্জামান, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ চেরাগ আলী, মুজিবুল ইসলাম শাহ আলম, মোহাম্মদ জহির আলী, মাহমুদর রহমান, এস এম  আমোয়ার হোসেন, এম এ বাছিত, জাহাঙ্গীর হুসেইন,সৈয়দ কাহের, জে মিয়া,  শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, দিলশাদ মিয়া, জাংগীর হুসেইন, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, রুহেল মিয়া, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, আহাদ আলী, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন, ও হারুন আলম, সহ অন্যান্য কেন্দ্রীয়, রিজিওনাল এবং শাখা কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠন এর কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক। 

সভায় বামিংহাম শহরের জনপ্রিয় পানশী রেষ্টুরেন্টে পক্ষ মজাদার খাবার পরিবেশন করা হয়েছে। 

মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সভায় সিলেট বিভাগের চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৫০ টি  সেলাই মেশিন বিতরণের জন্য ৭ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর জীবিকা অর্জন ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে সহযোগিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া আসন্ন মাহে রমজান উপলক্ষে চার জেলার গরিব,অসহায়,এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের জন্য আরও ১০ লাখ টাকার একটি মানবিক প্রকল্প অনুমোদন করা হয়। দুটি প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সমাপনী বক্তব্যে আজকের মিটিং সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিউনিটি প্রবাসীদের অধিকার আদায়, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়ে  সিলেটের ওসমানী বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দর করার সহ বৃটিশ এয়ারওয়েজ ও অন্যান্য এয়ালাইন্সের ফ্লাইট চালু করার জোর দাবি জানিয়েছেন। 

সভায় প্রধান ও বিশেষ অতিথি বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সিলেট বিভাগের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।


কমিউনিটি এর আরও খবর

img

জলবায়ু বিভ্রান্তি মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে সফলভাবে পালিত হলো গ্রীন উইক ২০২৬

প্রকাশিত :  ০৮:১৬, ২৮ নভেম্বর ২০২৬

জীববৈচিত্র্য সিম্পোজিয়ামের অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক পরিদর্শনে অংশগ্রহণকার

জলবায়ু পরিবর্তন নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্যভিত্তিক আলোচনা উৎসাহিত করতে টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হয়েছে গ্রীন উইক ২০২৬। বৃক্ষরোপণ, পোশাক বিনিময়, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং পরিবেশবিষয়ক নানা কার্যক্রমে অংশ নিয়ে শত শত বাসিন্দা একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এবারের গ্রীন উইকের প্রতিপাদ্য ছিল ‘ট্যাকলিং ক্লাইমেট মিসইনফরমেশন’ বা জলবায়ু বিষয়ক বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা। সপ্তাহব্যাপী আয়োজিত বিনামূল্যের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রশ্ন করার, বিশেষজ্ঞ ও স্থানীয় সংগঠনগুলোর কাছ থেকে শেখার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার বাস্তব উপায় সম্পর্কে জানার সুযোগ পান।

বারাজুড়ে আয়োজিত ২৯টি অনুষ্ঠান ও কার্যক্রমে অংশ নেয় কমিউনিটি সংগঠন, পরিবেশবাদী প্রতিষ্ঠান, আইডিয়া স্টোর, শিক্ষাবিদ এবং কাউন্সিলের বিভিন্ন বিভাগ। জলবায়ু জরুরি অবস্থা বিষয়ক প্রদর্শনী, জীববৈচিত্র্য বিষয়ক সিম্পোজিয়াম, মেরামত ও বিনিময় কর্মসূচি এবং পারিবারিক কার্যক্রমে সব বয়সী মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

গ্রীন উইকের অন্যতম আকর্ষণ ছিল টাওয়ার হ্যামলেটস সাসটেইনেবিলিটি ফেয়ার, যেখানে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী এবং ২৫টি সংগঠন উপস্থিত ছিল। মেলায় কমিউনিটি বাগান, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই যাতায়াত ব্যবস্থা এবং পুনর্ব্যবহার উদ্যোগসহ বিভিন্ন পরিবেশবান্ধব প্রকল্প তুলে ধরা হয়।

এছাড়া ট্রিজ ফর সিটিজ-এর সহযোগিতায় সুইডেনবর্গ গার্ডেনে ১০০টিরও বেশি গাছ রোপণ করা হয়। শিশুদের জন্য পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে হ্যালোউইন মাস্ক তৈরির কর্মশালা, গ্রিন স্টোরিটাইম এবং পুরোনো বই ও পোশাক বিনিময়ের মতো কার্যক্রমও ব্যাপক সাড়া ফেলে।

গ্রীন উইক শেষে পরিচালিত জরিপে দেখা যায়, ১০ জনের মধ্যে ৯ জনেরও বেশি অংশগ্রহণকারী পরিবেশগত বিষয় নিয়ে আলোচনায় নিজেদের আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে করেছেন। অনেকেই কার্বন লিটারেসি প্রশিক্ষণ গ্রহণ এবং রিসাইক্লিং চ্যাম্পিয়ন হিসেবে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “গ্রীন উইক প্রমাণ করেছে যে বাসিন্দারা যখন জলবায়ু সংকট নিয়ে প্রশ্ন করার এবং বিষয়টি গভীরভাবে জানার সুযোগ পান, তখন তারা সমাধানের অংশ হতে আগ্রহী হন। জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিচ্ছন্ন ও সবুজ টাওয়ার হ্যামলেটস গড়তে অবদান রাখার জন্য আমি আমাদের অংশীদার, কমিউনিটি সংগঠন এবং বাসিন্দাদের ধন্যবাদ জানাই।”

এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট ইমার্জেন্সি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার শাফি আহমেদ বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের সবাইকে প্রভাবিত করছে, কিন্তু কোন তথ্য বিশ্বাসযোগ্য এবং কোথা থেকে শুরু করতে হবে তা অনেক সময় বোঝা কঠিন। গ্রীন উইক মানুষের জন্য প্রশ্ন করার, শেখার এবং নিজেদের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনার বাস্তব উপায় খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।”

 তিনি আরও বলেন, “গাছ লাগানো থেকে শুরু করে পোশাক বিনিময়, জীববৈচিত্র্য বিষয়ক কর্মসূচি ও পারিবারিক কার্যক্রমে বাসিন্দাদের উৎসাহজনক অংশগ্রহণ প্রমাণ করেছে যে তারা টাওয়ার হ্যামলেটসের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ও সচেতন।”

কমিউনিটি এর আরও খবর