img

জলবায়ু বিভ্রান্তি মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে সফলভাবে পালিত হলো গ্রীন উইক ২০২৬

প্রকাশিত :  ০৮:১৬, ২৮ নভেম্বর ২০২৬

জলবায়ু বিভ্রান্তি মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে সফলভাবে পালিত হলো গ্রীন উইক ২০২৬
জীববৈচিত্র্য সিম্পোজিয়ামের অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক পরিদর্শনে অংশগ্রহণকারীরা।
জীববৈচিত্র্য সিম্পোজিয়ামের অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক পরিদর্শনে অংশগ্রহণকার

জলবায়ু পরিবর্তন নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্যভিত্তিক আলোচনা উৎসাহিত করতে টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হয়েছে গ্রীন উইক ২০২৬। বৃক্ষরোপণ, পোশাক বিনিময়, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং পরিবেশবিষয়ক নানা কার্যক্রমে অংশ নিয়ে শত শত বাসিন্দা একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এবারের গ্রীন উইকের প্রতিপাদ্য ছিল ‘ট্যাকলিং ক্লাইমেট মিসইনফরমেশন’ বা জলবায়ু বিষয়ক বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা। সপ্তাহব্যাপী আয়োজিত বিনামূল্যের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রশ্ন করার, বিশেষজ্ঞ ও স্থানীয় সংগঠনগুলোর কাছ থেকে শেখার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার বাস্তব উপায় সম্পর্কে জানার সুযোগ পান।

বারাজুড়ে আয়োজিত ২৯টি অনুষ্ঠান ও কার্যক্রমে অংশ নেয় কমিউনিটি সংগঠন, পরিবেশবাদী প্রতিষ্ঠান, আইডিয়া স্টোর, শিক্ষাবিদ এবং কাউন্সিলের বিভিন্ন বিভাগ। জলবায়ু জরুরি অবস্থা বিষয়ক প্রদর্শনী, জীববৈচিত্র্য বিষয়ক সিম্পোজিয়াম, মেরামত ও বিনিময় কর্মসূচি এবং পারিবারিক কার্যক্রমে সব বয়সী মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

গ্রীন উইকের অন্যতম আকর্ষণ ছিল টাওয়ার হ্যামলেটস সাসটেইনেবিলিটি ফেয়ার, যেখানে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী এবং ২৫টি সংগঠন উপস্থিত ছিল। মেলায় কমিউনিটি বাগান, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই যাতায়াত ব্যবস্থা এবং পুনর্ব্যবহার উদ্যোগসহ বিভিন্ন পরিবেশবান্ধব প্রকল্প তুলে ধরা হয়।

এছাড়া ট্রিজ ফর সিটিজ-এর সহযোগিতায় সুইডেনবর্গ গার্ডেনে ১০০টিরও বেশি গাছ রোপণ করা হয়। শিশুদের জন্য পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে হ্যালোউইন মাস্ক তৈরির কর্মশালা, গ্রিন স্টোরিটাইম এবং পুরোনো বই ও পোশাক বিনিময়ের মতো কার্যক্রমও ব্যাপক সাড়া ফেলে।

গ্রীন উইক শেষে পরিচালিত জরিপে দেখা যায়, ১০ জনের মধ্যে ৯ জনেরও বেশি অংশগ্রহণকারী পরিবেশগত বিষয় নিয়ে আলোচনায় নিজেদের আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে করেছেন। অনেকেই কার্বন লিটারেসি প্রশিক্ষণ গ্রহণ এবং রিসাইক্লিং চ্যাম্পিয়ন হিসেবে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “গ্রীন উইক প্রমাণ করেছে যে বাসিন্দারা যখন জলবায়ু সংকট নিয়ে প্রশ্ন করার এবং বিষয়টি গভীরভাবে জানার সুযোগ পান, তখন তারা সমাধানের অংশ হতে আগ্রহী হন। জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিচ্ছন্ন ও সবুজ টাওয়ার হ্যামলেটস গড়তে অবদান রাখার জন্য আমি আমাদের অংশীদার, কমিউনিটি সংগঠন এবং বাসিন্দাদের ধন্যবাদ জানাই।”

এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট ইমার্জেন্সি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার শাফি আহমেদ বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের সবাইকে প্রভাবিত করছে, কিন্তু কোন তথ্য বিশ্বাসযোগ্য এবং কোথা থেকে শুরু করতে হবে তা অনেক সময় বোঝা কঠিন। গ্রীন উইক মানুষের জন্য প্রশ্ন করার, শেখার এবং নিজেদের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনার বাস্তব উপায় খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।”

 তিনি আরও বলেন, “গাছ লাগানো থেকে শুরু করে পোশাক বিনিময়, জীববৈচিত্র্য বিষয়ক কর্মসূচি ও পারিবারিক কার্যক্রমে বাসিন্দাদের উৎসাহজনক অংশগ্রহণ প্রমাণ করেছে যে তারা টাওয়ার হ্যামলেটসের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ও সচেতন।”

কমিউনিটি এর আরও খবর

img

বৃটেনের কার্ডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার\'স ক্লাব এর উদ্বোধন ও জার্সি উন্মোচন

প্রকাশিত :  ০৭:২০, ২৮ নভেম্বর ২০২৬

জীববৈচিত্র্য সিম্পোজিয়ামের অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক পরিদর্শনে অংশগ্রহণকারীরা।

বদরুল মনসুর: বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের নব প্রজন্মের সন্তানদেরকে খেলার ভূবনে উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা এবং ইয়াংদের জন্য একটি সুন্দর, সুস্থ ও ইতিবাচক পরিবেশ তৈরি করার লক্ষ্যে রোববার ২২ শে নভেম্বর সন্ধ্যায় গ্রেঞ্জটাউন রাইজিং স্টার\'স ক্লাব এর শুভ উদ্বোধন ও নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। 

গ্রেঞ্জটাউন রাইজিং স্টার\'স ক্লাব এর প্রেসিডেন্ট জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে এবং স্পোর্টস অর্গানাইজার আকমল আলী ও ক্লাবের জেনারেল সেক্রেটারি রুমন রেজা চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই আনন্দঘন অনুষ্ঠানে প্রধান ও বিশেষ  অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র প্রেসিডেন্ট কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস স্পোর্টস সেন্টার এর কর্মকর্তা থমাস ক্লার্ক, কমিউনিটি সংগঠক লিয়াকত আলী, ব্যাবসায়ী জহির আহমেদ, সাংবাদিক সৈয়দ কাহের, ও তরুণ ব্যাবসায়ী মুজিবুল হাসান নিউটন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এছাড়াও ক্লাবের  সহ-সভাপতি: মোঃ হায়দার, জয়েন্ট সেক্রেটারি এনাম আহমেদ, ট্রেজারার জাহিদ হাসান ও জয়েন্ট ট্রেজারার মোঃ রিয়াজ মুর্শেদ, জুলফিকার হায়দার জুয়েল, নাজমুল আহমেদ, তানজু আহমেদ, রাজ বাহাদুর, রুমান আহমেদ, শামিম আহমেদ, ও রায়হান আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ ক্লাবকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহবান জানান।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সহ আমন্ত্রিত অতিথিরা খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করে। খেলাধুলা আমাদের তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস এবং সর্বোপরি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় বলে অভিমত ব্যাক্ত করেছেন। 


কমিউনিটি এর আরও খবর