img

সিলেটে সোনালী আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৬

প্রকাশিত :  ০৬:৩৯, ২২ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট: ০৬:৪১, ২২ মার্চ ২০২১

সিলেটে সোনালী আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৬

জনমত ডেস্ক : নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর সোনালী আবাসিক হোটেল থেকে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ওই হোটেল থেকে ৩ নারী ও ৩ পুরুষকে বন্দরবাজার ফঁড়ি পুলিশ আটক করে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, নগরীর মহাজনপট্টির সোনালী আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত আছে খবর পেয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই হোটেলে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানাপুলিশ। এসময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৩ পুরুষ ও ৩ নারীকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান। সঙে ছিলেন এসআই মো. সাজেদুল করিম সরকারসহ অন্যান্য টহল দলের অফিসার ও ফোর্স।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি ওই হোটেল থেকে ‘অসামাজিক কাজের’ অভিযোগে ১২ নারী-পুরুষকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ। ওই দিন রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

সিলেটের খবর এর আরও খবর

img

মৃত্যুর খবর বানোয়াট, ভিডিও বার্তা দিলেন রাগীব আলী

প্রকাশিত :  ১৪:৩৫, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩৯, ১০ নভেম্বর ২০২৬

সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী মারা গেছেন বলে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।তবে খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর মৃত্যুর খবরের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক ভিডওি বার্তায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এতে রাগীব আলী বলেন, ‘গতকাল রাতে আমার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহর মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।’

এ সময় যাচাই-বাছাই ছাড়া তাঁর মৃত্যুর মতো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাগীব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো খবরটিকে মিথ্যা বলে নিশ্চিত করে।

সিলেটের খবর এর আরও খবর