img

কুসিক নির্বাচন: ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সাক্কু

প্রকাশিত :  ১৪:৩০, ১৫ জুন ২০২২

কুসিক নির্বাচন: ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়েে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।

বুধবার বিকেলে ভোটগণনা চলাকালীন ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল জানা গেছে। এখনো বাকি কেন্দ্রে চলছে ভোটগণনা।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৬৫ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা মার্কা) পেয়েছেন ২৫ হাজার ৩১৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন (ঘোড়া মার্কা) পেয়েছেন ১৩ হাজার ৩৩৭ ভোট।

এর আগে বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে অন্যসব কেন্দ্রে চলছে গণনা।


img

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ দল, মনোনয়নপত্র জমা পড়েছে ২৭৪১

প্রকাশিত :  ১৮:০৬, ৩০ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ১৮:২৮, ৩০ নভেম্বর ২০২৩

 অত্যাসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফশিল অনুযায়ী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী। এই নির্বাচনে মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। 

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ভোট হবে আগামী ৭ জানুয়ারি। 

তফশিল অনুযায়ী, আজই (৩০ নভেম্বর) ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 

রিটার্নিং অফিসে উপস্থিত হয়ে ২ হাজার ৭২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় প্রায় অর্ধেক।২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি জানিয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ৩৬৯ জন নিবন্ধন করলেও শেষ দিনে (বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন।