img

৭ প্রবাসী ব্যবসায়ী গ্রেফতারঃ ৫ দফা দাবি জানিয়েছে বিসিএ এবং ইউকেবিসিসিআই

প্রকাশিত :  ২২:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২২

৭ প্রবাসী ব্যবসায়ী গ্রেফতারঃ ৫ দফা দাবি জানিয়েছে বিসিএ এবং ইউকেবিসিসিআই

জনমত রিপোর্টঃ বিসিএ (বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন) এবং ইউকেবিসিসিআই (ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি) এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগকারী ৭ প্রবাসী ব্যবসায়িকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উভয় সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীরা দেশে যে সকল হয়রানী হন ও হচ্ছেন, তা সম্মিলিতভাবে বাংলাদেশ সরকারকে অবহিত করে হয়রানী বন্ধের জোর দাবি জানান। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউকে—বিসিসিআই’র চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই, প্রেসিডেন্ট এমজি মৌলা মিয়া, ফাউন্ডার প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই। লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএ’র প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু।


সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১শে সেপ্টেম্বর বাংলাদেশের  ‘হোমল্যান্ড লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড’র বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় গিয়েছিলেন কোম্পানিটির ৭ পরিচালক। কিন্তু  কোম্পানিটির মতিঝিলের প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কিন্তু রহস্যজনক কারণে একই মামলার আসামি হলেও গ্রেপ্তার করা হয়নি কোম্পানিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকসহ অন্য কোনো পদস্থ কর্মকর্তাকে। 

 লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ হলফ করে বলেন, “যুক্তরাজ্য প্রবাসী এই ৭ ব্যবসায়ী দেশে ফেরায় ক্ষুব্ধ হয়ে গোপনে পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই যুক্তরাজ্যের নাগরিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত সাত ব্যবসায়ী হলেন— সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা জামাল মিয়া ও তার ভাই কামাল মিয়া, বিশ্বনাথের আবদুল আহাদ ও তার ভাই আবদুল হাই, ছাতকের জামাল উদ্দিন ও শাহজালাল উপশহরের আবদুর রাজ্জাক। তাদের মধ্যে জামাল মিয়া কোম্পানির ভাইস চেয়ারম্যান ও বাকি সবাই পরিচালক।

উল্লেখ্য গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাল উদ্দিন মকদ্দুস বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সম্মানিত সিনিয়র সহ—সভাপতি। ভদ্র, অমায়িক এবং দেশ প্রেমি সমাজকর্মী জামাল উদ্দিন মকদ্দুস নিজ এলাকা ছাতক থানায় নিজ গ্রামে জামাল উদ্দিন উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।


সংবাদ সম্মেলনে ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়িদের শীর্ষস্থানীয় এই দুই সংগঠনের পক্ষ থেকে ৫টি দাবি জানানো হয়েছে। এগুলো হচ্ছেঃ (১) প্রবাসী ৭ ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তি দিতে হবে, (২) রহস্যজনক এই গ্রেফতারের সুষ্ঠু তদন্ত করতে হবে, (৩) আমরা প্রবাসী ব্যবসায়ী যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করাকে প্রমোট করে থাকি, তাদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে, (৪) অযথা মামলা ও হয়রানী করা থেকে বিরত থাকতে হবে, এবং (৫) বাংলাদেশে আলাদা ভাবে প্রবাসীদের মামলাগুলো ত্বরিত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপন করতে হবে। 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনকে যুক্তরাজ্য প্রবাসী ৭ ব্যবসায়ীকে গ্রেপ্তারের ব্যাপারে আমাদের উদ্বেগের আমরা কথা জানিয়েছি। প্রবাসী ৭ ব্যবসায়ীকে গ্রেপ্তারের ফলে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আছে বলে যে সুনাম ছিলো, তা আজ কতিপয় দুষ্ট মানুষের জন্য নষ্ট হতে চলেছে। আমরা আশা করি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। এবং আমরা প্রবাসী ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবো।”


কমিউনিটি এর আরও খবর

img

মেয়র’স ব্যাডমিন্টন কাপ ২০২৬-এর নিবন্ধন শুরু – অংশ নিন টাওয়ার হ্যামলেটসের অন্যতম বড় ক্রীড়া প্রতিযোগিতায়

প্রকাশিত :  ১২:৩৯, ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪১, ১৭ জুলাই ২০২৬

টাওয়ার হ্যামলেটসের ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত মেয়র’স ব্যাডমিন্টন কাপ ২০২৬-এর নিবন্ধন এখন উন্মুক্ত। স্থানীয় খেলোয়াড়দের একত্রিত করে প্রতিযোগিতামূলক ক্রীড়া পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সকল যোগ্য খেলোয়াড়কে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

মেয়র‘স ব্যাডমিন্টন কাপ হচ্ছে ১ দিনের টুর্নামেন্ট যা বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ তারিখে মাইল এন্ড পার্ক লেজার সেন্টার, ১৯০ বারডেট রোড, E3 4HL-এ অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতাটি খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রদর্শন, নতুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা এবং ক্রীড়াসুলভ মনোভাবের মাধ্যমে সাফল্যের জন্য লড়াই করার একটি অনন্য সুযোগ করে দেবে। টুর্নামেন্টে বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের জন্য থাকবে ট্রফি, পদক এবং আকর্ষণীয় পুরস্কার।

মেয়র’স ব্যাডমিন্টন কাপ ২০২৬-এ বিভিন্ন বয়স ও বিভাগের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিযোগিতার বিভাগগুলো হলোঃ জুনিয়র বিভাগ, প্রাপ্তবয়স্ক পুরুষ বিভাগ, এবং প্রাপ্তবয়স্ক নারী বিভাগ।

কেবিনেট মেম্বার ফর লেজার, কালচার এন্ড ট্যুরিজম, কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “টাওয়ার হ্যামলেটস তার বৈচিত্র্যময় ও প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতির জন্য গর্বিত। মেয়র’স ব্যাডমিন্টন কাপ স্থানীয় খেলোয়াড়দের জন্য নিজেদের প্রতিভা প্রদর্শনের একটি অসাধারণ মঞ্চ। পাশাপাশি এটি শারীরিক সুস্থতা ও মানসিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় অংশ নিতে অনুপ্রাণিত করে। আমি সকল বাসিন্দাকে এই বিশেষ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

আয়োজকরা আশা করছেন, এবারের প্রতিযোগিতা স্থানীয় প্রতিভাকে বিকশিত করার পাশাপাশি টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন কমিউনিটির মানুষকে খেলাধুলার মাধ্যমে আরও কাছে নিয়ে আসবে। ব্যাডমিন্টন শুধু একটি জনপ্রিয় খেলা নয়, এটি শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টাওয়ার হ্যামলেটসের উদীয়মান ও অভিজ্ঞ উভয় ধরনের খেলোয়াড়দের জন্য এই প্রতিযোগিতা নিজেদের সামর্থ্য যাচাই এবং স্থানীয় পর্যায়ে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার একটি চমৎকার সুযোগ। যারা ব্যাডমিন্টনের প্রতি আগ্রহী এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরতে চান, তাদের জন্য এটি একটি বিশেষ আয়োজন।

আয়োজকরা অংশগ্রহণকারীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন, যাতে তারা টাওয়ার হ্যামলেটসের অন্যতম আকর্ষণীয় ক্রীড়া আসরের অংশ হওয়ার সুযোগ হাতছাড়া না করেন।

নিবন্ধন করতে ভিজিট করুন:

https://www.towerhamlets.gov.uk/lgnl/leisure_and_culture/sport_and_physical_activity/Mayors-Cup/Mayors-Badminton-Cup.aspx

টাওয়ার হ্যামলেটসের সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়দের খুঁজে বের করার এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় অংশ নিন এবং জিতে নিন সম্মাননা, পদক ও পুরস্কার।

কমিউনিটি এর আরও খবর