img

ব্যাংক খাতের সংকট কোভিড বা যুদ্ধের কারণে নয়: সিপিডি

প্রকাশিত :  ১২:১৯, ১৭ ডিসেম্বর ২০২২

ব্যাংক খাতের সংকট কোভিড বা যুদ্ধের কারণে নয়: সিপিডি

মহামারি কোভিড বা ইউরোপে যুদ্ধের কারণে ব্যাংকিং খাতে সংকট দেখা দেয়নি। এই খাতের দুর্বলতা দীর্ঘদিনের।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) বলেছে এসব কথা।
শনিবার\r\n (১৭ ডিসেম্বর) সকালে মহাখালীর ব্র্যাক-ইন সেন্টারে ‘সংকটে অর্থনীতি: \r\nকর্মপরিকল্পনা কী হতে পারে?’ শীর্ষক সিপিডি সংলাপে সংস্থাটির নির্বাহী \r\nপরিচালক ফাহমিদা খাতুন বলেন, ব্যাংক খাতের দুর্বলতা কোভিডের কিংবা \r\nইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নয়। এই খাত দীর্ঘদিন ধরে দুর্বলতার মুখোমুখি।\r\n খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, বিভিন্ন সূচকে দুর্বলতা দেখা যাচ্ছে। দুর্বল \r\nসুশাসন ও সংস্কারের অভাবে এই খাত ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে।
তিনি\r\n আরও বলেন, খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। এটার যদি উন্নতি না হয় তাহলে \r\nব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি রয়েই যাবে। খেলাপি ঋণের পরিমাণ ক্রমান্বয়ে \r\nবেড়েই চলেছে। এই নাম্বার সবার মুখস্থ।
‘বাস্তবে যেটা দেখানো হয়, খেলাপি \r\nঋণের পরিমাণ তারচেয়েও বেশি। এটা অর্থনীতিবিদরা এবং আইএমএফ বলছে। এর ভেতরে \r\nযদি আরও বেশ কিছু আনা হয়, ঋণের পরিমাণটা বেশি হবে। স্পেশাল মেনশন \r\nঅ্যাকাউন্ট, লোন যেগুলো রয়েছে কোর্ট ইনজাকশনের মধ্যে এগুলো হিসাব দেওয়া হলে\r\n সেটা দ্বিগুণের বেশি হবে। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক, আইন ও তথ্যগত \r\nদুর্বলতার কারণে ব্যাংকিং খাতে দুর্বলতা দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান \r\nঅতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত\r\n আছেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বাংলাদেশ \r\nব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, পিআরআই-এর নির্বাহী পরিচালক \r\nড. আহসান হাবিব মনসুর, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ \r\nহোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী \r\nআছেন বিশেষ আলোচক হিসেবে।

img

টানা ৯ দফায় কমার পর বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত :  ০৮:২১, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২৭, ২৩ নভেম্বর ২০২৬

টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা, যা আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) জানিয়েছে, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা, যা আগের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।

অর্থনীতি এর আরও খবর