img

শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা

প্রকাশিত :  ০৫:০৩, ০৫ অক্টোবর ২০২৩

শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা

বাংলাদেশের ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেয়া, সেরা ও সফল অধিনায়ক এবং সবার বড় ভাই মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ। বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য তিনি। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার  জন্মদিনের পাশাপাশি জুনিয়র মাশরাফি সাহেল মর্তুজারও জন্মদিন। 

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আদালতপুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন মাশরাফি। ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল এই নক্ষত্র ৩৯ বসন্ত পেরিয়ে ৪০ বসন্তে পা রাখলেন।

২০০৬ সালের ৭ সেপ্টেম্বর মাশরাফি-সুমি দম্পতির বিয়ে হয়। ২০১৪ সালের আজকের এই দিনে (৫ অক্টোবর) তাদের ঘরে আলো করে আসে তাদের দ্বিতীয় সন্তান সাহেল মর্তুজা। ৫ বছর পেরিয়ে ৬ বছরে পা রাখছে সাহেল মুর্তজা।

১৯৮৩ সালের ৫ অক্টোবর গোলাম মর্তুজা স্বপন ও হামিদা মর্তুজা বলাকার বড় ছেলে মাশরাফি বিন মর্তুজা জন্মগ্রহণ করেন। নড়াইল শহরের আদালতপুরে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পরিবারসহ নড়াইলবাসীর কাছে ‘কৌশিক’ নামেই পরিচিত। তবে মাশরাফির জন্মদিন কখনো ঘটা করে পালন করা হয় না। 

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

দুর্দান্ত লড়াইয়ে রোনালদোর পর্তুগালকে রুখে দিলো ডিআর কঙ্গো

প্রকাশিত :  ২০:৩২, ১৭ জুন ২০২৬

হিউস্টনে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ডিআর কঙ্গো চমক দেখাল। শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো গোল ও পয়েন্টের স্বাদ পেল আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। মাত্র ৬ মিনিটেই দলকে এগিয়ে দেন জোয়াও নেভেস। পেদ্রো নেটোর দারুণ পাস থেকে বল জালে পাঠান পিএসজি মিডফিল্ডার। এটি পর্তুগালের জার্সিতে নেভেসের চতুর্থ গোল।

গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে ডিআর কঙ্গো। পুরো প্রথমার্ধে রক্ষণে চাপে থাকলেও যোগ করা সময়ের শেষ মুহূর্তে আসে সমতা। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর ক্রসে হেড করে গোল করেন ইওয়ান উইসা। আবেগঘন এই গোলে প্রথমার্ধ শেষ হয় ১–১ সমতায়।  

দ্বিতীয়ার্ধে আবারও চাপ বাড়ায় পর্তুগাল। ৫৫ মিনিটে জোয়াও ক্যানসেলো গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ইউরোপিয়ান দলটি।

সবচেয়ে আলোচনায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদো গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। 

শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১–১ সমতায়। এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো গোল ও পয়েন্ট অর্জন করে ইতিহাস গড়ে ডিআর কঙ্গো। অন্যদিকে বড় সুযোগ হাতছাড়া করে হতাশা নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল ন্যাশনাল ফুটবল টিম।