img

ইরাকের স্ট্রাইকারকে যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রকাশিত :  ০৯:১৩, ০৭ জুন ২০২৬

ইরাকের স্ট্রাইকারকে যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিধ্বস্ত ইরাক দীর্ঘ ৪০ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে । প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট মধ্যপ্রাচ্যের দেশটি। সেই ম্যাচে গোল করা ইরাকের স্ট্রাইকার আইমেন হুসেনকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

দীর্ঘ এই জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত হুসেনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে ইরাকের অফিশিয়াল আলোকচিত্রী তালাল সালাহকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। শনিবার (৬ জুন) ভোরে ইরাক দল শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

ইরাক ফুটবলের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরে নামার পরপরই ৩০ বছর বয়সী হুসেনকে আলাদা করেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা। এরপর তাকে টানা প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তার মুঠোফোন পরীক্ষা করা হয়।

অন্যদিকে দলের আলোকচিত্রী তালাল সালাহকে ১০ ঘণ্টার বেশি সময় আটকে রেখে একইভাবে ফোন তল্লাশি করা হয়। শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতেই দেওয়া হয়নি।

এ বিষয়ে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন বা হুসেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও এ নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পাঠানো বার্তার কোনো জবাব দেয়নি।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

প্রকাশিত :  ১১:১১, ২৫ জুলাই ২০২৬

নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে টানা বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দি ভাষায় দেওয়া এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, বিষয়টি তার জন্য ‘ব্যক্তিগত মর্যাদার লড়াই’ ছিল না।

ধর্মেন্দ্র প্রধান জানান, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। দেশের শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আন্দোলনের প্রথম সাফল্য হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে দলটি জানিয়েছে, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। 

খেলাধূলা এর আরও খবর