img

রেডক্রিসেন্ট সোসাইটির এডহক বোর্ডের সদস্য হলেন সিলেটের আমিনুল ও সাজু

প্রকাশিত :  ০৪:৩৬, ০২ নভেম্বর ২০২৪

রেডক্রিসেন্ট সোসাইটির এডহক বোর্ডের সদস্য হলেন সিলেটের আমিনুল ও সাজু

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন যুব-রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা যুব প্রধান ও আয়কর আইনজিবী মো. আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের কৃতি সন্তান ও মিডিয়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম সাজু।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলামকে চেয়ারম্যান এবং ড. কবির মো. আশরাফ আলম এনডিসিকে মহাসচিব করে ১২ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়।

রেডক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনে ও আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে সিলেটের কৃতিসন্তান আমিনুল ইসলাম ও মিডিয়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম সাজু এই এডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

 ২৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখা থেকে এই কমিটি প্রকাশ করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সমাজ সেবক ও কার্ডিওলজিস্ট ডা. শেখ আবু জাফর, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (অব.) ও কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, যুগ্মসচিব(অব.) ডা. মো. আমিনুল ইসলাম, ইপিডিমিওলজিস্ট অধ্যাপক ডা. মো. আবিদুল হক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ইন মেডিসিন ডা. সাইফুল আলম, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ তুহিন ফারাবী, এয়ার কমোডর(অব.)শাহে আলম এমবিএ.এনডিসি,পিএসসি এবং জিডি, গবেষক সংগঠক পরিকল্পনাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. আহমেদ জামিল ইব্রাহিম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ মাস হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

উল্লেখ্য, আমিনুল ইসলাম যুব-রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা যুবপ্রধান ও আইন পেশার পাশাপাশি তিনি একাধারে লাইফ মেম্বার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, এসিস্ট্যান্ট গভর্ণর(২০২১-২০২২), রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২, ট্রেজারার ও লাইফ মেম্বার সিলেট নজরুল একাডেমী, এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন(BECA) সিলেট ইউনিট, ফাউন্ডার লাইফ মেম্বার লায়ন্স আই হসপিটাল সিলেট, ফাউন্ডার লাইফ মেম্বার রোটারি সেন্টার, সিলেট, কো-অর্ডিনেটর ক্লীন গ্রিন বাংলাদেশ সিলেট ইউনিট, সদস্য ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন ও সিলেট ডিস্ট্রিক্ট ট্যাক্সেস বার এসোসিয়েশন।

সিলেটের খবর এর আরও খবর

img

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত, আহত ১০

প্রকাশিত :  ১০:২৫, ০৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:২৮, ০৮ জুন ২০২৬

হবিগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০), শিশু আলিফ, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০) ও নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তনয় কুমার মজুমদার।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের জানান, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৈশামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আইনী প্রক্রিয়া নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।