img

সিলেটে তরুণীকে চাকু দেখিয়ে মোবাইল ফোন ও নাকফুল ছিনতাই, দুই নারী গ্রেপ্তার

প্রকাশিত :  ০৮:০৭, ০৮ জুন ২০২৬

 সিলেটে তরুণীকে চাকু দেখিয়ে মোবাইল ফোন ও নাকফুল ছিনতাই, দুই নারী গ্রেপ্তার

সিলেটে এক তরুণীকে ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে সাথে ছিনতাই হওয়া একটি স্বর্নের নাকফুলও উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার (৭ জুন) রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বনাথের লামাকাজী গ্রামের নুরুল ইসলাম ও সমলা বেগমের মেয়ে বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা তানিয়া (১৮) ও এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার লিটন মিয়ার কলোনির বাসিন্দা আব্দুল খালেক ও মিনারা বেগমের ছেলে ঝুমা আক্তার।

শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে সুবহানীঘাট এলাকা থেকে একজনকে এবং পরে বাদামবাগিচা এলাকা থেকে ঝুমাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার বিকেলে নগরীর চালিবন্দর কাষ্টঘর এলাকার প্রবেশ মুখে কুলসুমা আক্তার (১৯) নামের এক তরুণীকে তিনজন ছিনতাইকারী চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ১টি মোবাইল সেট ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। এসময় ওই তরুণী চিৎকার দিয়ে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন। সোবহানীঘাট ইবনেসিনা হাসপাতালের সামনে পৌঁছার পর অন্যান্য লোকজনের সহযোগীতায় নাকফুলসহ তানিয়াকে আটক করেন।

পরে কলসুমা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ এয়ারপোর্ট থানার বাদামবাগিচায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২নং আসামি ঝুমাকে গ্রেপ্তার করে।

তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

সিলেটের খবর এর আরও খবর

img

কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগান থেকে উদ্ধার হলো বিশালাকৃতির অজগর

প্রকাশিত :  ০৮:৫১, ২৮ জুলাই ২০২৬

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের পর্যটনসমৃদ্ধ ও চা বাগানবেষ্টিত কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বন বিভাগের দিকনির্দেশনায় ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (Creative Conservation Alliance)-এর সদস্যরা ফুলবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধার অভিযানে ফুলবাড়ি চা বাগানের ফার্স্ট ম্যানেজার মিজানুর রহমান আশিক মিয়া, সেকেন্ড ম্যানেজার মো. রেজা এবং টিলা স্টাফ মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জিয়ারুল ইসলাম ও মো. জুবায়ের অংশ নেন। এ সময় বাগানের চা-শ্রমিকেরাও উদ্ধারকাজে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উদ্ধার করা অজগরটি বন বিভাগের নির্দেশনা অনুযায়ী নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বনাঞ্চলসংলগ্ন এলাকায় বন্য প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর