img

আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার

প্রকাশিত :  ০৬:২৪, ২৮ জানুয়ারী ২০২৫

আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার

গুঞ্জন ছিল কয়েকদিন ধরেই। বিপুল অঙ্কে দলবদল সেরে সৌদি লিগে এসেছিলেন নেইমার জুনিয়র। পিএসজি ছেড়ে বেছে নিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালকে। কিন্তু ইনজুরির কারণে সেই ক্লাবে খুব একটা মাঠে নামা হয়নি নেইমারের। চলতি মৌসুমেই দল ছাড়বেন এমন গুঞ্জন ছিল। বার্সেলোনাতেও ফিরতে চেয়েছিলেন। যদিও স্প্যানিশ ক্লাবটি আগ্রহী ছিল না নেইমারকে ফেরাতে। 

শেষ পর্যন্ত সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেলেন নেইমার। দলবদলের এই খবর নিশ্চিত করেছেন ফুটবলের বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার বিখ্যাত \'হিয়ার উই গো\' দিয়ে বুঝিয়ে দিলেন নেইমারের প্রত্যাবর্তনের খবর। 

গতকাল সোমবারই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল এই দলবদলের বিস্তারিত। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আগেই জানিয়ে দেয়, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। ঘণ্টাখানেক পরেই সেই খবরের সত্যতা নিশ্চিত করে দেয় আল-হিলাল। 

আল হিলাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় ব্রাজিলিয়ান তারকার বিদায়ের খবর, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।’

২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে যোগ দিয়েছিলেন নেইমার। তবে সৌদি আরবে যাওয়ার পর একের পর এক ইনজুরি ও অন্যান্য জটিলতার মাঝ কেবল মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন নেইমার। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার পর সৌদি ফুটবলের সবচেয়ে বড় সংযোজন ছিলেন তিনিই। তবে নেইমারের কল্যাণে খুব একটা উপকৃত হওয়ার সুযোগ পায়নি সৌদি প্রো লিগ। 

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের

প্রকাশিত :  ০৫:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। আজকের এই জয়ে পদক জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।

দক্ষিণ কোরিয়া কাবাডিতে বেশ সমীহ জাগানিয়া দল। ২০১৮ এশিয়ান গেমসে দলটি রৌপ্য জিতেছিল। সেই দলের বিপক্ষে বাংলাদেশকে আজ লড়তে হয়েছে সেয়ানে সেয়ানে।

প্রথমার্ধে বাংলাদেশ তুলেছিল ১৭ পয়েন্ট, ওদিকে কোরিয়াও কম যায়নি, তুলে নিয়েছিল ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলে নেয় ২২ পয়েন্ট, বিপরীতে কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জিতে শেষ হাসি হাসে। 

এই জয়ের পর বাংলাদেশকে মাঠে নামতে হবে আজই। প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

পুরুষদের কাবাডিতে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এখান থেকে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে, স্বাগতিক জাপানের সঙ্গে খেলতে হবে দলটিকে।

দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। চার ম্যাচ খেলে শীর্ষ দুই দল যাবে শেষ চারে। 

খেলাধূলা এর আরও খবর