img

যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড ‘দখল’ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশিত :  ০৭:২৬, ০৫ মার্চ ২০২৫

যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড ‘দখল’ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড ‘দখল’ করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

কংগ্রেসে যৌথ অধিবেশনের ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জাতীয় নিরাপত্তা, এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন। ’তিনি বলেন, ‘আমরা এটি দখলের জন্য জড়িত সকলের সঙ্গে কাজ করছি, তবে বিশ্ব নিরাপত্তার জন্য আমাদের এটি সত্যিই প্রয়োজন।  আমি মনে করি, আমরা এটি কোনও না কোনওভাবে পেতে যাচ্ছি।  আমরা এটি অর্জন করতে যাচ্ছি। ’

ট্রাম্প গ্রিনল্যান্ডের জনগণের প্রতি তার সমর্থন জানিয়ে বলেন, ‘আমরা আপনার ভবিষ্যত নির্ধারণের অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করি। আপনারা যদি চান, আমরা আপনাকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাই। ’

বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। ১৯৭৯ সাল থেকে এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত, এটি খনিজ সমৃদ্ধ এবং কৌশলগতভাবে আর্কটিকের মধ্যে অবস্থিত। বিশাল প্রাকৃতিক সম্পদ এবং অবস্থানের কারণে এই দ্বীপটি যুক্তরাষ্ট্রকে আকৃষ্ট করেছে। 

তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয়ই এই দ্বিপটি বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।  ডেনিশ সরকার দ্বীপের ওপর তাদের অব্যাহত সার্বভৌমত্ব দাবি করে আসছে।

জানুয়ারিতে পরিচালিত একটি জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ জনসংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার বিরোধিতা করে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানেই ইরান প্রতিশ্রুতিবদ্ধ: পোপ লিওকে পেজেশকিয়ান

প্রকাশিত :  ১২:২৫, ১৭ মে ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখনো কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথেই প্রতিশ্রুতিবদ্ধ। পোপ লিও চতুর্দশকে পাঠানো এক বার্তায় পেজেশকিয়ান এ কথা জানান।

গতকাল শনিবার (১৬ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আইএরএনএ জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ঘটনায় পোপের ‘নৈতিক ও যৌক্তিক অবস্থানের’ জন্য তেহরান কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা ছিল ‘বৈধ আত্মরক্ষার অংশ’। 

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ কর্মকাণ্ডের’ বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র ও ইসরাইল।  জবাবে তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পালটা হামলা চালায়।  পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় ইরান। 

এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের বিরতি গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী সমঝোতা হয়নি।  পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

আন্তর্জাতিক এর আরও খবর