img

জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হাইকমিশনার লন্ডনের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্বারকলিপি প্রদান

প্রকাশিত :  ১৮:৩৮, ০৬ মার্চ ২০২৫

জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হাইকমিশনার লন্ডনের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্বারকলিপি প্রদান

জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকের উদ্যোগে গত ৪মার্চ ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘঠিকায় বাংলাদেশ হাইকমিশন লন্ডনে মান‍্যবর বাংলাদেশ হাইকমিশনার মিসেস আবিদা ইসলামের মাধ্যমে বাংলাদেশের মাননীয়  প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুছকে স্বারকলিপি প্রদান করা হয়। সেই সাথে অনুলিপি সদয় অবগতির ও প্রয়োজনীয় ব‍্যবস্হা গ্রহনের  জন্য সংলিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে মান‍্যবর বাংলাদেশ হাইকমিশনার মিসেস আবিদা ইসলামের মাধ্যমে প্রেরন করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দদের মধ্যে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক লাবিদ আহমদ পিরোজী, যুগ্ম আহবায়ক বৃন্দ যথাক্রমে  ওমর ফারুক,  ফখর চৌধুরী, এনামুল হক চৌধুরী, মোহাম্মদ আজম আলী, কামালী শেরওয়ান শাহ, সদস‍্য সচিব  মো ফখরুল ইসলাম সোহেল, কোষাধক্ষ বাবুল তালুকদার, খায়রুজ্জামান সানী, জহিরুল হক,  বাংলাদেশ সরকার নতুন হাইকমিশনার হিসেবে যুক্তরাজ্যের দায়িত্বে মিসেস আবিদা ইসলামকে নিযুক্ত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ পাশাপাশি যুক্তরাজ্যে তিনি সফলতার সহিত দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন। মান‍্যবর হাইকমিশনার জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকর নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সাথে শুনেন এবং সরকারের  নিকট আমাদের দাবি তুলে ধরবেন বলে জানান। জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকের পক্ষ থেকে হাইকমিশনার মিসেস আবিদা ইসলামকে ধন্যবাদ  জানানো হয় এবং পাশাপাশি দায়িত্ব পালনে সফল হবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৪:৫৪, ২১ এপ্রিল ২০২৬

লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ এপ্রিল, সোমবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মুহিত চৌধুরী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম।

সভায় বক্তারা জানান, যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ হোটেল রয়েল ন্যাশনাল হোটেলসহ ইম্পেরিয়াল গ্রুপের বিভিন্ন হোটেলে  শতাধিক বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একসাথে কর্মরত ছিলেন। কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে হঠাৎ করেই অনেকের চাকরি হারাতে হয়। চাকরি হারালেও বাংলাদেশিদের মধ্যে যে বন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছিল, তা আজও অটুট রয়েছে। এই বন্ধনকে আরও সুসংহত করতে ২০২০ সালে লন্ডন ইম্পেরিয়াল গ্রুপ প্রতিষ্ঠা করা হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ঐক্য ও ভালোবাসা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ আলম চৌধুরী, রফিকুল ইসলাম, সায়েম আহমেদ, আকবর হোসেন, শফিকুর রহমান, জুনায়েদ আহমেদ, হাফিজুর রহমান, শাহিদ, জাকির হোসেন, আব্দুর রহমান বৈরাগী, দুলাল আহমেদ, খায়রুজ্জামান, মোঃ ইমরান, আখতার হোসেন লোবান, মোঃ উমর খান, জামাল আহমেদ, শাহীন আহমেদ, শেখ মহিতুর রহমান বাবলু, মোঃ মেরাজুল ইসলাম, শহীদ সহ অনেকে।

সভায় আগামী সামার ট্যুর উপলক্ষে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সংগঠনের নামের সাথে “বাংলাদেশ” যুক্ত করার দাবি উত্থাপন করা হয়। লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপকে আরও সক্রিয় রাখার জন্য সকল সদস্যকে আহ্বান জানানো হয়। পাশাপাশি যারা এখনো সংগঠনের কার্যক্রমে সক্রিয় নন, তাদের সম্পৃক্ত করতে প্রত্যেক সদস্যকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ নৈশভোজের আয়োজন। নৈশভোজ শেষে সদস্যরা চা পান করতে করতে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

-প্রেস বিজ্ঞপ্তি 

কমিউনিটি এর আরও খবর