img

ভারতে উগ্রবাদী হিন্দু বনে যাওয়া সেই ব্লগার সানিউর গ্রেফতার

প্রকাশিত :  ০৬:০৮, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫৬, ২০ এপ্রিল ২০২৬

ভারতে উগ্রবাদী হিন্দু বনে যাওয়া সেই ব্লগার সানিউর গ্রেফতার

বাংলাদেশি নাগরিক সানিউর রহমানকে  ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তীর্থ শহর ঋষিকেশে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাধুর পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশটিতে বসবাস করছিলেন।

মুম্বাইভিত্তিক স্থানীয় সংবাদ মাধ্যম প্রাতকাল ও লক্ষ্ণৌভিত্তিক সংবাদ মাধ্যম পঞ্চজন জানিয়েছে, লক্ষ্মণ ঝুলা এলাকার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। তিনি নিজেকে ‘সত্যনিষ্ঠা আর্য’ বলে পরিচয় দিতেন এবং ধর্মীয় বক্তৃতার মাধ্যমে ভক্তদের প্রভাবিত করতেন। রাজ্য সরকারের বিশেষ অভিযান ‘অপারেশন কালনামী’-র অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়।

তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তির নাম সানিউর রহমান, ওরফে সত্যসাধু। তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ২০১৬ সালে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং তখন থেকে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস করছিলেন। পরিচয় লুকাতে তিনি নাম বদলে ‘সত্যনিষ্ঠা আর্য’ রাখেন এবং একটি ভুয়া আধার কার্ড তৈরি করেন।

জানা গেছে, তিনি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও দার্শনিক বক্তৃতা দিতেন। ঋষিকেশ ও লক্ষ্মণ ঝুলা এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল এবং অনেকের সঙ্গে তার পরিচয় ছিল। 

সম্প্রতি তিনি লক্ষ্মণ ঝুলার একটি আশ্রমে যান। সেখানে নিয়মিত পুলিশ চেকিংয়ের সময় তাকে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্টসহ বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করা হয়।

পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও বিদেশি আইন ২০২৫-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। তার কার্যক্রম ও যোগাযোগের বিস্তার জানতে তদন্ত চলছে।

সানিউর রহমান ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সক্রিয় একজন ব্লগার ছিলেন। তবে ২০১৬ সালের দিকে তিনি ভারতে পাড়ি জমান। সেখানে পরিচয় বদলে উগ্র হিন্দুত্ববাদীতে পরিণত হন। গেল বছর বড়দিনের সময় তিনি স্থানীয় একটি চার্চে গিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উৎসবে বাধা দিয়ে আলোচনায় আসেন। 


কমিউনিটি এর আরও খবর

img

কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলরদের আনুষ্টানিক প্রচারণার সূচনা

প্রকাশিত :  ০৬:১৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তথা সিটি কাউন্সিল নির্বাচনের আনুষ্টানিকভাবে প্রচারণার কার্যক্রম শুরু হলো লন্ডন বারা অফ ইলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সাউথ হলে। রবিবার দুপুরে কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার আয়োজনে সাউথহল টাউন হলের সামনে প্রার্থী পরিচিতি ও আনুষ্টানিক প্রচারনার শুভসূচনা করা হয়।

বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলর প্রার্থীদের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিং কনজারভেটিভ চেয়ারম্যান ফাবিও কনট্রি , ইলিং সাউথহল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজ আহমেদ, কাউন্সিলর জুলিয়ান গালান্ট,কাউন্সিলর সীমা কুমার, অক্সফোর্ডের বাংলাদেশী কাউন্সিলর আব্দুল মুবিন ও অন্যান্য কমিউনিটির প্রার্থী সহ মোট ২৬ জন ক্যান্ডিডেট। এর মধ্যে ১৪ জনই বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী।

বাংলাদেশী প্রার্থীরা হলেন- শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া (সাউথহল ব্রডওয়ে ), ফিরোজ হায়াৎ খান ও মোঃ তোতা মিয়া (সাউথহল ওয়েস্ট ওয়ার্ড ) , বাবুল সরকার, মাঈন উদ্দিন মঈন, দুলু খান (ডোরমার্স ওয়েলস্ ওয়ার্ড), জসিম উদ্দিন মির্জা, খন্দকার আব্দুর রহমান, বাংলাদেশী কনজারভেটিভ নেত্রী ও কেন্ডিডেট সাবিকুন নাহার (সাউথহল গ্রীন), রফিক ইসলাম, আবুল কালাম আজাদ সরকার, নজরুল ইসলাম (লেডি মার্গারেট ওয়ার্ড),

এবং আমিনুর রহমান (অনি) নরউড গ্রীন থেকে প্রার্থীতা করছেন।

প্রার্থীতা শুভ সূচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের মেম্বার আব্দুর রব এবং ইসলাম ভাই সহ সাউথহল বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলিং সাউথহলের কনজারভেটিভ পার্টির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, আগামী ৭ মে যুক্তরাজ‍্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ, লেবার, গ্রীন, লিবডেমসহ একাধিক দল থেকে মেয়র-কাউন্সিলার ও স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


কমিউনিটি এর আরও খবর