img

সিলেট টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত :  ০৬:০২, ২০ এপ্রিল ২০২৫

সিলেট টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

আজ রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে টস করতে নামেন দুই দলের অধিনায়ক। 

চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে গত বছরের বাজে পারফরম্যান্স পেছনে ফেলে এই সিরিজ দিয়েই নতুন কিছু দেখানোর আশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।

এমন উইকেটে একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ। গতিময় পেসার নাহিদ রানার সঙ্গে আছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

টস জিতে শান্ত বলেন, \'উইকেট দেখে শক্ত মনে হয়েছে। বাউন্স ভালো কাজেই এই কন্ডিশনে ব্যাট করা হবে আদর্শ।\'  

অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও বলেন, টস জিতলে তারাও বেছে নিতেন ব্যাটিং। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন কিছু দেখা যাবে।

অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে জিম্বাবুয়ে।  তবে আস্থা রাখছে নিজেদের সামর্থ্যে।

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘টেস্টে আমাদের সময়টা ভালো যাচ্ছে না। তবে সামনে আমাদের প্রচুর ম্যাচ রয়েছে। এখানে যে দলটা এসেছে তারা বয়সে তরুণ যাদের কয়েকজনের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। এখানে আসার আগে অনেক প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করছি দারুণ একটা সিরিজই হবে।’

টেস্টে দু’দলের ১৮ বারের দেখায় ৮ বার জয় পেয়েছে টাইগাররা। ৭টি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ

বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলস, শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নায়চি।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত শহীদ আফ্রিদি

প্রকাশিত :  ১২:৩৫, ১৪ মে ২০২৬

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে দীর্ঘদিনের অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার \'হিলাল-ই-ইমতিয়াজ\'-এ ভূষিত করা হয়েছে।

বুধবার আইওয়ান-ই-সদরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি তাকে এই সম্মাননা প্রদান করেন।

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে পাকিস্তানের ঐতিহাসিক সাফল্যে আফ্রিদির অসামান্য ভূমিকার কথা এ সম্মাননায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এবং ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এ তার নেতৃত্বের অবদানের স্বীকৃতিও দেওয়া হয়েছে এ পদকের মাধ্যমে।

সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অনুভূতি প্রকাশ করেন আফ্রিদি। তিনি লেখেন, রাষ্ট্রপতির কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করা তার জন্য অত্যন্ত গর্বের। এটি কেবল তার একার অর্জন নয় বরং পুরো পাকিস্তানি জাতির অর্জন। 

তিনি আরও উল্লেখ করেন যে, তার দীর্ঘ ক্যারিয়ারে সাধারণ মানুষের ভালোবাসা, প্রার্থনা এবং অকুণ্ঠ সমর্থনেরই প্রতিফলন এ পদক। উদার মনের এই ক্রিকেটার এ সম্মাননা উৎসর্গ করেছেন পাকিস্তানের বীর শহীদদের প্রতি। 

তিনি বলেন, ‘দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি এ পদক উৎসর্গ করছি’।সবশেষে তিনি পাকিস্তানের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।