img

আর্সেনালকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়নস লি‌গের ফাইনালে পিএসজি

প্রকাশিত :  ০৫:৪১, ০৮ মে ২০২৫

আর্সেনালকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়নস লি‌গের ফাইনালে পিএসজি

লড়াই হ‌য়ে‌ছে সমা‌নে সমান, ত‌বে ভা‌গ্যের দরজাটা খু‌লে গে‌লো পিএস‌জির, সমানতা‌লের এই লড়াই‌য়ে একা‌ধিক গো‌লের সু‌যোগ নষ্ট ক‌রে‌ছে আ‌র্সেনাল, কিন্তু পিএস‌জি সুযোগ কা‌জে লা‌গি‌য়ে জয় নি‌য়ে মাঠ ছা‌ড়ে। দোনারুম্মার দুর্দান্ত গোলকিপিং, রুইজ-হাকিমির জোড়া আঘাত আর সাকার জবাবও যথেষ্ট হয়নি। দ্বিতীয় লেগে ২-১ গোলের পরাজয়, দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে বিদায় নিল আর্সেনাল। আর পিএসজি এখন ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের।

বুধবার (৭ মে) দিবাগত রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাবটিকে ২-১ গোলে হারিয়েছে তারা, দুই লেগ মিলিয় জয় ৩-১ গোলে। 

পিএসজি ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলেছিলো, এর পরের বছর সেমিফাইনালে। দুই মৌসুমেই বড় তারকাদের মধ্যে নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, অ্যাঞ্জেল ডি মারিয়ারা ছিলেন। এরপর মেসি, তার পথ ধরে সার্জিও রামোস পিএসজিতে যোগ দেন। তারকার ছড়াছড়িতে পিএসজির সর্বোচ্চ অর্জন রাউন্ড অব সিক্সটিন। মেসি, নেইমার ও এমবাপ্পেরা পিএসজি ছাড়লে গত মৌসুমে দলটি সেমিফাইনালে খেলে, এবার ফাইনালে উঠলো মেসি-এমবাপ্পের মানের কাউকে ছাড়াই।

১-০ গোলের জয়ে পিএসজি ফাইনালে এক পা গত সপ্তাহেই দিয়ে রেখেছিলো। পার্ক দে প্রিন্সেসে আজ আর্সেনালের একের পর এক আক্রমণের বিপরীতে অসাধারণত্বের পরিচয় দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। তার কয়েকটি দারুণ সেভে প্রথমার্ধে জাল অক্ষত রাখতে সক্ষম হয় পিএসজি। তারাই প্রথম গোলের খাতা খুলে ফাইনালস্বপ্নকে আরও চাঙ্গা করে। থমাস পার্টের হেডে ডি বক্সের ভেতরেই বল পান ফ্যাবিয়ান রুইজ। বুকের ছোঁয়ায় বলটাকে একটু সরিয়েই বুলেটগতির ভলি শট নেন, ডেভিড রায়া ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

৬৫ মিনিটে ডি বক্সের ভেতর লুইস স্কেলির হাতে বল লাগায় পেনাল্টি পায় পিএসজি। রেফারি ভাবনা-চিন্তার পর স্পট কিকের সিদ্ধান্তেই অটল থাকেন। সেই শট নেন ভিতিনহা। কিন্তু তার নেওয়া কমজোর শট রায়া ফিরিয়ে দেন। পেনাল্টি মিস করলেও পিএসজিই পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয় গোলটি করে। ৭২ মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বাঁকানো শটে আশরাফ হাকিমি লক্ষ্যভেদ করেন।

আর্সেনাল একমাত্র গোলটি করে ম্যাচের ৭৬ মিনিটে। বুকায়ো সাকার গোলে ব্যবধান কমায় তারা। চার মিনিট পর তিনি গোলমুখ থেকে বল উড়িয়ে না মারলে ম্যাচ জমে উঠতে পারতো।



img

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত :  ০৬:১৬, ১৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের পর্দা উঠছে আজ। রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। মিরাজের নেতৃত্বাধীন স্বাগতিক বাংলাদেশ দল আগে ফিল্ডিংয়ে নামছে।

জানা যায়, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো নাহিদ রানার জায়গা হয়নি একাদশে। স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৬টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৪টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

নিউজল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩০৯ রান। ২০১৩ সালে ফতুল্লায় এই রেকর্ডটি করেছিল টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৪১ রান। ২০১৬ সালে ক্রাইস্টচার্চে এই পাহাড় সমান ইনিংসটি খেলেছিল কিউইরা।