img

কোহলিদের শিরোপার উদযাপন শোকে পরিণত, পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

প্রকাশিত :  ১৫:০২, ০৪ জুন ২০২৫

কোহলিদের শিরোপার উদযাপন শোকে পরিণত, পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএলের ট্রফি ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে। পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে কোহলি ও তার সতীর্থরা স্পর্শ করে স্বপ্নের শিখর। কিন্তু সেই আনন্দের মাধুর্য রূপ নেয় চরম বিষাদে। বুধবার (৪ জুন) ট্রফি নিয়ে ঘরের মাঠ বেঙ্গালুরুতে পা রাখে আরসিবি দল। এরপরই সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস এক মুহূর্তেই রূপ নেয় মৃত্যুকূপে। ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। 

তবে বিভিন্ন গণমাধ্যমে মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে। টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্স জানিয়েছে ৭ জনের মৃত্যুর কথা, অন্যদিকে এনডিটিভি-র দাবি, এই সংখ্যাটি ১১—যাদের অধিকাংশই তরুণ এবং নারী। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি, যাঁদের অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মূলত বিকেল ৫টায় কর্ণাটক বিধান সৌধ থেকে শুরু হওয়ার কথা ছিল বিজয় প্যারেড, যেটি চিন্নাস্বামী স্টেডিয়ামে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বেঙ্গালুরু পুলিশ ট্রাফিক জটের অজুহাতে প্যারেডের অনুমতি বাতিল করে। আয়োজনটি স্থানান্তরিত হয় স্টেডিয়ামের অভ্যন্তরে। যেখানে প্রবেশাধিকার ছিল সীমিত, কিন্তু তাতে জনস্রোতকে থামানো যায়নি। অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনার কারণেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবাকুমার দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি অতিরিক্ত জনসমাগমের জন্য ক্ষমাপ্রার্থী। আমরা পাঁচ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিলাম, কিন্তু এটা ছিল এক আবেগপ্রবণ তরুণ ভিড়। ওদের ওপর বলপ্রয়োগ করা যেত না।’ 

বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছেন, ‘এই পরিস্থিতি মোকাবিলায় সবার একসঙ্গে কাজ করা উচিত। তিনি আরও বলেন, সরকার আগে থেকেই অনুমান করেছিল যে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি বা পদদলনের ঘটনা ঘটতে পারে। তবে এমন ভয়াবহ ঘটনা ঘটবে তা কেউ ভাবেনি। 

পদদলনের এই ঘটনায় বিজেপি বিচারিক তদন্তের দাবি জানিয়েছে। কর্ণাটকের বিজেপি সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র বলেছেন, ‘এই দুর্ঘটনার সম্পূর্ণ দায় রাজ্য সরকারকে নিতে হবে। যখন পুরো দেশ এবং কর্ণাটক আরসিবির জয় উদযাপন করছিল, তখন রাজ্য সরকার কোনো রকম প্রস্তুতি ছাড়াই তাড়াহুড়ো করে বিজয় র‍্যালি আয়োজন করে এই দুর্ঘটনার কারণ হয়েছে। সরকার আগেভাগে কোনো প্রস্তুতির কথা ভাবেনি, তারা শুধু প্রচারেই বেশি আগ্রহী ছিল। এর ফলেই ১১ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, কিছু মানুষ আইসিইউতে আছে। আমি কিছু আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছি—ঘটনাস্থলে কোনো পুলিশ ছিল না, এম্বুলেন্সের ব্যবস্থাও ছিল না। মুখ্যমন্ত্রীর উচিত এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া।’

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশিত :  ০৬:২৪, ২০ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:০৪, ২০ মে ২০২৬

বাংলাদেশ দল মিরপুর টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল টাইগাররা। তাতেই হয়েছে ইতিহাস। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

সিলেট টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে ব্যাট করছে নেমেছে পাকিস্তান। অষ্টম উইকেটে পঞ্চাশের বেশি রানের জুটি গড়েন রিজওয়ান ও সাজিদ। তখনই জয়ের স্বপ্নও দেখছিল সফরকারীরা। এবার সেই জুটি ভাঙলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছিল পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ রান।

পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মিদ রিজওয়ান ও সাজিদ খান। দিনের শুরুতেই এই জুটি ভাঙার সুযোগ এসেছিল। নাহিদ রানার করা বলে স্লিপে ক্যাচও তুলে দিয়েছিলেন রিজওয়ান। কিন্তু হাতের ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ।

এই সুযোগ মিস করার পর বাংলাদেশিদের ভোগাতে থাকেন রিজওয়ান ও সাজিদ খান। এই দুই ব্যাটারের কল্যাণে জয়ের স্বপ্নও দেখতে থাকে পাকিস্তানিরা। কিন্তু সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করার মাধ্যমে নিজের ফাইফার পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার। আউট হওয়ার আগে ৩৬ বলে ২৮ রান করেন সাজিদ।