img

মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

প্রকাশিত :  ০৯:২২, ১৬ জুন ২০২৫

মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বিচার বিভাগের সাথে সম্পর্কিত একটি সংবাদ সংস্থা ‘মিজান অনলাইন’-এর বরাতে আলজাজিরা জানায়, ইরানের সুপ্রিম কোর্ট ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করা একজন গোপন এজেন্টেকে মৃত্যুদণ্ড দেয়ার পর তা কার্যকর করা হয়েছে।

মিজান অনলাইন জানিয়েছে, সন্দেহভাজন ইসমাইল ফিকরিকে ইরানের ‘শত্রুদের’ কাছে গোপন এবং সংবেদনশীল তথ্য সরবরাহ করার জন্য ফাঁসি দেয়া হয়েছে।

ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় দুই মোসাদ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন বলে জানা গেছে। ২০২৩ সালের ডিসেম্বরে ইরানের কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

মিজান অনলাইন বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করা ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য ‘একটি বড় গোয়েন্দা আঘাত’।

আন্তর্জাতিক এর আরও খবর

img

ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হতে বললেন ট্রাম্প

প্রকাশিত :  ০৫:৩৭, ২৪ জুন ২০২৬

তেহরানের সঙ্গে হওয়া নতুন দ্বিপক্ষীয় সমঝোতা নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও ভালোভাবে জানা এবং বিষয়টি নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের দলের প্রভাবশালী সিনেটর টেড ক্রুজের তীব্র বিরোধিতার জবাবে তিনি এই মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প চুক্তি বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, ‘আমার বন্ধু হলেও যারা এ চুক্তির সমালোচনা করছেন, তাদের বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। কারণ ইরানকে আমরা এমন এক অবস্থানে নিয়ে এসেছি, যেখানে আগে কোনো প্রশাসন যেতে পারেনি।’ তবে ট্রাম্পের এমন আত্মবিশ্বাসী মন্তব্যের মধ্যেই মার্কিন আইনসভা কংগ্রেসে তার এই নীতি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ তীব্র হচ্ছে।

ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট উভয় পক্ষের আইনপ্রণেতারাই অভিযোগ তুলেছেন যে ইরানের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারক সম্পর্কে কংগ্রেসকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত ব্রিফিং না দেওয়ায় ক্যাপিটাল হিলে অনেকেই প্রকাশ্য উদ্বেগ জানিয়েছেন। বিশেষ করে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ শুরু থেকেই ইরানকে তেল বিক্রির সুযোগ দেওয়া এবং স্বল্পমেয়াদে নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয়গুলোর কঠোর বিরোধিতা করছেন।

হোয়াইট হাউসের এই নীতিকে ভুল আখ্যা দিয়ে এক কড়া বক্তব্যে সিনেটর টেড ক্রুজ বলেন যে, ‘ইতিহাস প্রমাণ করে, আমাদের ক্ষতি করতে চায় এমন ধর্মতান্ত্রিক উগ্র গোষ্ঠীগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার দেয়া অত্যন্ত খারাপ সিদ্ধান্ত।’ 

তিনি স্পষ্ট জানান, ‘আমি চাই না আয়াতুল্লাহ সরকারের কাছে যুক্তরাষ্ট্রের একটি পয়সাও যাক।’ ট্রাম্প প্রশাসন এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করলেও কংগ্রেসের সদস্যরা এখন চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশের দাবি তুলছেন।

সূত্র: সিবিএস নিউজ

আন্তর্জাতিক এর আরও খবর