img

ড. মাওলানা শোয়াইব আহমদকে বিজয়ী করে দিরাই-শাল্লার উন্নয়নের সুযোগ দিন: মাওলানা আব্দুর রব ইউসুফী

প্রকাশিত :  ১১:৫৫, ১৭ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:৫৯, ১৭ জুন ২০২৫

ড. মাওলানা শোয়াইব আহমদকে বিজয়ী করে দিরাই-শাল্লার উন্নয়নের সুযোগ দিন: মাওলানা আব্দুর রব ইউসুফী

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইনসাফভিত্তিক ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, দিরাই উপজেলা শাখার উদোগে রোববার (১৫ জুন) বিকেল ২টায় দিরাই থানা পয়েন্টে এ মহাসমাবেশ শুরু হয়, হাজারো ইসলামপ্রিয় জনতার স্বতস্ফুর্ত  উপস্থিতি ছিল মহাসমাবেশে।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দীন কাসেমী; প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও ভর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী; বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি, খতীবে বাঙ্গাল মাওলানা জুনাইদ আল হাবিব; প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সংগ্রামী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী; বিশেষ বক্তা হিসেবে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন  জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদ।

মহাসমাবেশে সঞ্চালনা করেন দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরিফপুরী।

মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব মুফতি কেফায়াত উল্লাহ আযহারী এবং সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন মাওলানা আখতারুজ্জামান তালুকদার, যুবনেতা হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, ওবায়দুল হক চৌধুরী, ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহ্ইয়া এবং জিয়াউল করিমসহ জেলা, উপজেলা, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলগণ।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, দেশে অনেক লুটপাট, চুরি, ডাকাতি হয়েছে। খুন-খারাবি হয়েছে। সন্ত্রাসী সৃষ্টি করা হয়েছে। এই ধারা সামনে আর দেখতে চাইনা। নির্বাচনের তারিখ মোটামুটি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। যথা সময়ে যাতে নির্বাচন হয়, নির্বাচন নিয়ে আর যেন কোনো টালবাহানা না হয়, নির্বাচনী প্রক্রিয়া চলবে এবং সংস্কার কাজও চলমান থাকবে। আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সক্রিয়ভাবে সারাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। 

তিনি মহানবী হজরত মুহাম্মদ সা. এর একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন,' নবীজি বলেছেন, যে ব্যক্তি মারা গেল এবং তার সম্পদ রেখে গেলো, তার এই সম্পদের মালিক হচ্ছে, তার ওয়ারিশান, তার আত্মীয় স্বজন। আর যদি সে মারা যাওয়ার পর ঋণ রেখে যায় তাহলে এই ঋণ পরিশোধ করার দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রের। তার যদি বিধবা স্ত্রী, বৃদ্ধ মা-বাবা ও সন্তানাদি থাকে, তাহলে তাদের সকল ভরণপোষণ, তাদের চিকিৎসাসেবাসহ শিক্ষা-দীক্ষার দায়িত্বও ইসলামী রাষ্ট্রের। কাজেই আমার দেশ থেকে যে টাকা লুটপাট হয়েছে, সেই লুটপাটের টাকা আমরা ফিরিয়ে আনবো এবং এই অর্থ দিয়ে দেশের হতদরিদ্র জনগণের জন্য ব্যয় করব।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ রক্ত দিয়েছে, শহীদ হয়েছেন আমাদের কর্মীরা। আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করছি যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যায়।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচনে অংশ নেব এবং দিরাই-শাল্লা আসনে ড. শুয়াইব আহমদ আমাদের প্রার্থী হবেন। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে হবে। আগের ফ্যাসিবাদী শাসন যাতে পুনরায় ফিরে না আসে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার চলবে না। আলেম-উলামাদের বাদ দিয়ে জাতি গঠন সম্ভব নয়। 

মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, “দিরাই এসে মনে হচ্ছে, এ যেন দেশের বাইরে কোনো অঞ্চল। এত অবহেলিত একটি উপজেলা! জনগণের কল্যাণে কাজ না করলে এমপি হয়ে লাভ নেই।” তিনি আরও বলেন, “দীর্ঘদিনের ফ্যাসিবাদের শাসন দেখেছেন আপনারা। এবার পরিবর্তনের হাওয়া বইছে। সিদ্ধান্ত আপনার, কারা আপনাদের জন্য কাজ করবে।”

কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি জুনাইদ আল হাবিব বলেন, “আলেমদের মাইনাস করে এবার সংসদীয় নির্বাচন সম্ভব নয়। এবার সংসদে আলেমদের প্রতিনিধি থাকতে হবে, এবং এজন্য দিরাই-শাল্লায় ড. শুয়াইব আহমদের কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, “দিরাই-শাল্লার এ আসনে ড. শুয়াইব আহমদ জমিয়তের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আজকের এই গণসমাবেশের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন। দিরাইয়ের আকাশে বাতাসে এখন শুধু জমিয়ত আর জমিয়ত।”

বিশেষ অতিথির বক্তব্যে ড. মাওলানা শুয়াইব আহমদ বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দিরাই-শাল্লা এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। সড়ক, শিক্ষা ও চিকিৎসা অবকাঠামোর চরম অবহেলা লক্ষ্য করা যায়। তিনি সকল ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক ইসলামী সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

সিলেটের খবর এর আরও খবর

img

নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী : অভিষিক্ত নতুন কমিটি

প্রকাশিত :  ০৭:০৫, ২২ অক্টোবর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের ওল্ডহামে অনুষ্ঠিত হলো নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন—নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান।

গত ২০ অক্টোবর মঙ্গলবার নর্থ ইংল্যান্ডের ওল্ডহাম এম্পায়ার স্যুইট ব্যাংকুইটিং হলে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, সাংবাদিক, সংগঠক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ এক দশক ধরে নর্থ ইংল্যান্ডে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে কাজ করে যাচ্ছে নেবট্রা । এর পাশাপাশি সংগঠনটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ খবরাখবর তুলে ধরতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

নেবট্রার নতুন কমিটির সভাপতি শিপার মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন শিবলী ও মওদুদ আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওল্ডহাম সিটির  সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, গ্রেটার ম্যানচেস্টারের ডেপুটি লেফটেন্যান্ট মোজাহিদ খান,  লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে নেবট্রার সদ্য সাবেক সভাপতি এম জি কিবরিয়া তার বিদায়ী বক্তব্যে নেবট্রা  সভাপতি হিসাবে তার ইংল্যান্ড ও আমেরিকার বিভিন্ন শহরে সফর কালে যেসব বাংলাদেশী সংগঠন, পত্র-পত্রিকা, অনলাইন ও টেলিভিশন মিডিয়া তাকে সম্মান ও সংবর্ধনা দিয়েছেন, নেবট্রার পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নেবট্রার উপদেষ্টাদের উপস্থিতিতে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক যোশী। পরে স্বাগত বক্তব্যে নতুন কমিটির সভাপতি মো. শিপার মিয়া সংগঠন পরিচালনায় সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন l 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন প্রবাসে ও বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা বলেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে দেশের মানুষের সংযোগ স্থাপন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সংবাদ পরিবেশনে নেবট্রার সদস্যদের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সময়োপযোগী গণমাধ্যমচর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নেবট্রার সদ্য সাবেক সভাপতি এম জি কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শ্যামল ও মওদুদ আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন শিবলী এবং তখলিছ মিয়াকে নেবট্রার অগ্রযাত্রায় তাদের অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সব সদস্যের সহযোগিতায় নেবট্রার কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কমিউনিটির সংবাদ ও কার্যক্রম আরও কার্যকরভাবে তুলে ধরার অঙ্গীকারও করেন।

পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের জমজমাট ডিনার পার্টির মধ্য দিয়ে শেষ হয় নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান।

সিলেটের খবর এর আরও খবর