img

শুরুতে তিন উইকেট নিল বাংলাদেশ

প্রকাশিত :  ১১:০৬, ০২ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ১১:১১, ০২ জুলাই ২০২৫

শুরুতে তিন উইকেট নিল বাংলাদেশ
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে শুরুতে দুই ধাক্কা দিয়েছে বাংলাদেশ। ওপেনার পাথুম নিশাঙ্কাকে তুলে নিয়েছেন তানজিম সাকিব। নিশান মাদুষ্কাকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ। এরপর তুলে নিয়েছেন কামিন্দু মেন্ডিসকে।

শ্রীলঙ্কা ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২ রান করেছে। ক্রিজে থাকা কুশল মেন্ডিস ২২ ও অধিনায়ক চারিথা আশালঙ্কা ১১ রানে খেলছেন। নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস শূন্য এবং মাদুষ্কা ৬ রান করে ফিরেছেন।   

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জার্সিতে দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন ও স্পিনার তানভীর ইসলাম জায়গা পেয়েছেন একাদশে। শ্রীলঙ্কাও এক খেলোয়াড়ের অভিষেক করিয়েছে। পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে আছেন একাদশে। 

বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ,  তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানাম, এসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।

img

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

প্রকাশিত :  ১২:৪০, ১৭ এপ্রিল ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলাস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি। 

দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এ দিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চারে সাজানো।

এরপরই খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।