img

জগন্নাথপুরে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রকাশিত :  ১৩:১১, ১২ জুলাই ২০২৫

 জগন্নাথপুরে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

সুনামগঞ্জ রজলার জগন্নাথপুর উপজেলায় জমির সীমানা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শেখ কবির আহমদ কছুর (৭০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

আজ বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার সৈয়দপুর দক্ষিণ আগুনকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ক উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আগুনকোনা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সৈয়দপুর দক্ষিণ আগুনকোনা গ্রামে শেখ কবির আহমদের সঙ্গে প্রতিবেশী মনোয়ার আলীর সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হন শেখ কবির আহমদ।

তাকে উদ্ধার করে দ্রুত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে ও জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব শেখ সাহবির আহমেদ বলেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

‘আড়াই কোটি টাকা চুক্তিতে’ মৌলভীবাজারের এসপি, ৭ দিনের মাথায় প্রত্যাহার

প্রকাশিত :  ১৬:৪৫, ১৭ মে ২০২৬

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে যোগদানের মাত্র সাত দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে-এর মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন। আদেশে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে ‘আড়াই কোটি টাকার চুক্তি করে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন রিয়াজুল ইসলাম।’ ওই টাকা না দেওয়ার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।


সিলেটের খবর এর আরও খবর