img

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত :  ১৪:২৪, ০৫ সেপ্টেম্বর ২০২৫

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসক, মৌলভীবাজার মহোদয়ের নির্দেশনা মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা অন্তরা সরকার অদ্রি এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে কেয়ার হাসপাতালকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ১০,০০০ টাকা এবং একই অধ্যাদেশের ১৩(২) ধারায় আরও ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

ফলে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম প্রতিরোধ ও সেবার মান নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।


সিলেটের খবর এর আরও খবর

img

‘আড়াই কোটি টাকা চুক্তিতে’ মৌলভীবাজারের এসপি, ৭ দিনের মাথায় প্রত্যাহার

প্রকাশিত :  ১৬:৪৫, ১৭ মে ২০২৬

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে যোগদানের মাত্র সাত দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে-এর মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন। আদেশে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে ‘আড়াই কোটি টাকার চুক্তি করে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন রিয়াজুল ইসলাম।’ ওই টাকা না দেওয়ার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।


সিলেটের খবর এর আরও খবর