img

তানজিদের ফিফটির পরও কোনোরকমে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশ

প্রকাশিত :  ১৬:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

তানজিদের ফিফটির পরও কোনোরকমে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। একাদশে সাইফ হাসান শুরুটা জমাতে না পারলেও অন্যপ্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটে ভর করেই এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ব্যক্তিগতভাবেও তানজিদ ছুঁয়েছেন নতুন মাইলফলক।

আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন তামিম।

টস জিতে লিটন দাসের ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। তবে অধিনায়কের সিদ্ধান্ত ঠিক প্রমাণ করেছেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। বিশেষ করে তামিম। এই তরুণ ওপেনার পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় বইয়ে দেন।

এক প্রান্তে তামিম আক্রমণাত্মক ব্যাটিং করলেও আরেক প্রান্তে রান তুলতে বেশ ভুগেছেন সাইফ। শুরুতে বেশ কিছু ডট খেলেছেন তিনি। তবে তামিম আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করায় রানের চাকা সচল ছিল। সাইফ উইকেটে থিতু হয়েও সেটা পুষিয়ে দিতে পারেননি। পাওয়ার প্লে শেষেই ফিরেছেন তিনি। সাজঘরে ফেরার আগে ২৮ বলে করেছেন ৩০ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন দাস। দেখে-শুনে খেলে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন লিটন, তবে নূর আহমেদের করা প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন। ১১ বলে ৯ রান করেছেন তিনি।

লিটন দ্রুত ফিরলেও এক প্রান্তে দারুণ ব্যাটিং করেছেন তামিম। স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। ২৮ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ফিফটির পর অবশ্য আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। নূরকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ দিয়েছেন। তার আগে ৩১ বলে ৫২ রান করেছেন এই ওপেনার।

পাঁচে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চেয়েছিলেন শামিম হোসেন। তবে হিতে বিপরীত হয়েছে। রশিদকে আক্রমণ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১ রান।

মিডল অর্ডারে তাওহিদ হৃদয় উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ২০ বল খেলে ২৬ রান করেছেন তিনি। 

শেষদিকে জাকের আলি বেশ ভুগেছেন। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে রান করতে রীতিমতো সংগ্রাম করেছেন। ১৩ বল খেলে অপরাজিত ১২ রান করেছেন তিনি। তবে নুরুল হাসান সোহান ভালো ব্যাটিং করেছেন। তার ৬ বলে অপরাজিত ১২ রানের ইনিংস বেশ কার্যকরী ছিল।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের

প্রকাশিত :  ০৫:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। আজকের এই জয়ে পদক জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।

দক্ষিণ কোরিয়া কাবাডিতে বেশ সমীহ জাগানিয়া দল। ২০১৮ এশিয়ান গেমসে দলটি রৌপ্য জিতেছিল। সেই দলের বিপক্ষে বাংলাদেশকে আজ লড়তে হয়েছে সেয়ানে সেয়ানে।

প্রথমার্ধে বাংলাদেশ তুলেছিল ১৭ পয়েন্ট, ওদিকে কোরিয়াও কম যায়নি, তুলে নিয়েছিল ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলে নেয় ২২ পয়েন্ট, বিপরীতে কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জিতে শেষ হাসি হাসে। 

এই জয়ের পর বাংলাদেশকে মাঠে নামতে হবে আজই। প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

পুরুষদের কাবাডিতে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এখান থেকে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে, স্বাগতিক জাপানের সঙ্গে খেলতে হবে দলটিকে।

দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। চার ম্যাচ খেলে শীর্ষ দুই দল যাবে শেষ চারে। 

খেলাধূলা এর আরও খবর