img

রাজধানীতে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা

প্রকাশিত :  ০৭:২৫, ০৮ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৩২, ০৮ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশে অবস্থিত একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এই নির্মম ঘটনা ঘটে।

নিহত মা লায়লা আফরোজের বয়স ৪৮ বছর। তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স ১৫ বছর। নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা পুলিশের একজন এসআই গণমাধ্যমকে জানান, লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি বাসা থেকে বের হন। পরে সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনার পারিপার্শ্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

জাতীয় এর আরও খবর

img

বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন চায় জাতিসংঘ

প্রকাশিত :  ০৬:৪৬, ২১ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৪৬, ২১ জানুয়ারী ২০২৬

বালাদেশে আসন্ন  ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজরদারি অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। এক সাংবাদিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

সাংবাদিক প্রশ্ন করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নির্ধারণ করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে মহাসচিবের কোনো পরামর্শ আছে কি না?
প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘ চায় বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক এবং সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। তিনি বলেন, “জাতিসংঘের পক্ষ থেকে আমরা পুরো সময়জুড়েই স্পষ্ট করে বলে এসেছি—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা হবে, যেখানে সব মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশ নিতে পারবেন এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন।”

জাতীয় এর আরও খবর