img

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

প্রকাশিত :  ০৭:৩৬, ১০ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। বুধবার বঙ্গভবনে দুপুর সোয়া ১২টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

img

এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রকাশিত :  ০৯:১৩, ১৫ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে লে: কর্নেল (অব:) হেলাল উদ্দিনকে আহবায়ক ও মোঃ আলতাফ হোসাইনকে সদস্য সচিব করেআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উচ্চপর্যায়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। 

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দলের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল হেলাল উদ্দিন (অব.)-কে আহবায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে।

​এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোঃ ছিদ্দিকুর রহমান-কে।

​সভায় নবগঠিত এই কমিটিকে তাদের অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবি পার্টির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।


বাংলাদেশ এর আরও খবর