img

মেসি-ইয়ামাল লড়াইয়ের দিনক্ষণ চূড়ান্ত

প্রকাশিত :  ১৬:৪৯, ১৮ ডিসেম্বর ২০২৫

মেসি-ইয়ামাল লড়াইয়ের দিনক্ষণ চূড়ান্ত

মেসির আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সেরার মুকুট কোপা আমেরিকা জিতেছে লিওনেল । অন্য দিকে ইউরোপের সেরা হয়েছে লামিন ইয়ামালদের স্পেন। এবার এই দুই প্রজন্মের দুই তারকার মুখোমুখি হওয়ার অপেক্ষা।

আগামী মার্চের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। কোপা ও ইউরো জয়ী দলের এই লড়াইয়ের নাম ফিনালিজিমা। কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও ইতালির মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। 

আর্জেন্টিনা-স্পেনের লড়াই নিয়ে ফিফা দুই অঞ্চলের ফুটবল অ্যাসোসিয়েশন এবং দুই দেশের কনফেডারেশনের সঙ্গে কাজ করছিল। ২৭ মার্চ ম্যাচটি কাতারে হবে পারে এমন আলোচনাও ছিল। তবে দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। এবার ফিফা কাতারের লুসাইলে ২৭ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি  আয়োজনের ঘোষণা দিয়েছে।

ফিনালিজিমার সূচি চূড়ান্ত করতে ফিফাকে মূলত স্পেন ফুটবল ফেডারেশন অপেক্ষায় রেখেছিল। স্পেনের পক্ষ থেকে বলা হয়েছিল- তারা ম্যাচটি খেলতে আগ্রহী। তবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার আগে এটা নিয়ে তারা ভাবতে চায় না। গত মাসে স্পেনের বিশ্বকাপ খেলা চূড়ান্ত হয়েছে।

এবারের ফিনালিজিমার আলো মেসি ও ইয়ামালের ওপরে। ১৮ বছর বয়সী ইয়ামাল বার্সেলোনায় খেলছেন। বার্সার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন তিনি। মেসির মতোই তাকেও বিস্ময়বালক বলা হতো। লিও’র মতো বাঁ পায়ের ফুটবলার তিনিও। এখন পর্যন্ত মেসির সঙ্গে তুলনার যথার্থ মর্যাদাও দিয়েছেন তিনি। ইউরো জিতেছেন, লা লিগা জিতেছেন। অল্প বয়সে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক ফুটবলের অনেকগুলো রেকর্ড ভেঙেছেন। এবার মাঠে তাদের একসঙ্গে দেখার অপেক্ষা। 


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের

প্রকাশিত :  ০৫:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। আজকের এই জয়ে পদক জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।

দক্ষিণ কোরিয়া কাবাডিতে বেশ সমীহ জাগানিয়া দল। ২০১৮ এশিয়ান গেমসে দলটি রৌপ্য জিতেছিল। সেই দলের বিপক্ষে বাংলাদেশকে আজ লড়তে হয়েছে সেয়ানে সেয়ানে।

প্রথমার্ধে বাংলাদেশ তুলেছিল ১৭ পয়েন্ট, ওদিকে কোরিয়াও কম যায়নি, তুলে নিয়েছিল ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলে নেয় ২২ পয়েন্ট, বিপরীতে কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জিতে শেষ হাসি হাসে। 

এই জয়ের পর বাংলাদেশকে মাঠে নামতে হবে আজই। প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

পুরুষদের কাবাডিতে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এখান থেকে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে, স্বাগতিক জাপানের সঙ্গে খেলতে হবে দলটিকে।

দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। চার ম্যাচ খেলে শীর্ষ দুই দল যাবে শেষ চারে। 

খেলাধূলা এর আরও খবর