img

বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট-ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৫:৩৫, ০৭ জানুয়ারী ২০২৬

বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট-ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ব্রিটেনের ম্যানচেস্টার টু সিলেট-ঢাকা সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযত পদক্ষেপ গ্রহণের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ থেকে ৪ জানুয়ারি রোববার  রাত ১১ ঘটিকায় ব্রিটেনের কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। 

সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। 

সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ ও বিভিন্ন শহর থেকে আগত  অন্যান্য নেতৃবৃন্দ, ব্যাবসায়ী প্রতিনিধি, এবং কমিউনিটির বিশিষ্টজনরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। 

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আগামী ১ লা ফেব্রুয়ারী ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট সাময়িক বন্ধ রাখার যে নির্দেশনা দেয়া হয়েছে তাতে প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে বলে উল্লেখ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজের সল্পতা ,আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনা ও বিমানের রক্ষনাবেক্ষনের অযুহাত দেখিয়ে তা  বন্ধ করার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে করেন। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। 

সভায় অন্যান্য বক্তারা বলেন, হজ্ব কার্যক্রম পরিচালনা করতে হলে সরকার বিমান ভাড়া করে হজ্ব কার্যক্রম পরিচালনা করতে পারে। বর্তমান সরকার এর কুচক্রী মহলের ফাঁদে পড়ে লাভজনক এই রুটে দুষ্কৃতকারীদের ফাঁদে পা দিয়েছে। এধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বর্তমান সরকার ও বিমান কর্তৃপক্ষকে আহবান জানান। অন্যথায় সকল প্রবাসীদেরকে সাথে নিয়ে বিমান বয়কট ও রেমিট্যান্স শাটডাউনের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে সভায় উপস্থিত সবাই অভিমত ব্যাক্ত করেছেন। 

এছাড়াও সভায় সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত করা ও অন্যান্য এয়ারলাইনস এর ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন।। 


কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে চ্যারিটি ডিনার ইভেন্টস অনুষ্ঠিত

প্রকাশিত :  ১২:৪৯, ২০ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৩০, ২০ মে ২০২৬

PEOPLE FOR PEOPLE চ্যারিটি সংগঠন হ্যাম্পশায়ার এন্ড আইল অফ ওয়াইট এবং লর্ড মেয়র অফ পোর্টসমাউথ’স চ্যারিটি ফান্ড এর যৌথ উদ্যোগে চ্যারিটি ডিনার ইভেন্টস মঙ্গলবার (১২ই মে ২০২৬) লর্ড মেয়র’স ব্যাংকুয়েটিং রুম গিল্ডহল স্কয়ার পোর্টসমাউথ এ সফল ভাবে সম্পন্ন হয়েছে।

পিপল ফর পিপল এর চেয়ারপার্সন মুহাম্মদ দেলোয়ার হুসেন বেগ এর সভাপতিত্বে এবং  জীলন মিয়া ইয়াসিনী ও পিপল ফর পিপল এর সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত চ্যারিটি ডিনারে বক্তব্য রাখেন,জেরাল্ড ভার্নন জ্যাকসন লর্ড মেয়র অফ পোর্টসমাউথ।

আরো বক্তব্য রাখেন সাউথাম্পটন কমিউনিটি ব্যক্তিত্ব জগলুল করিম কোরেশী, আব্দুস সাত্তার চৌধুরী,পিপল ফর পিপল এর সহ সভাপতি সসানার মিয়া মাহমুদ,মুহাম্মদ আব্দুল বাশির(বাচ্চু), পিপল ফর পিপল এর সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম, পিপল ফর পিপল এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সুমন, পিপল ফর পিপল এর ট্রেজারার হাসান আহমেদ, নায়েম খান, সালমান কবির, পোর্টসমাউথ কমিউনিটি ব্যক্তিত্ব বশির মিয়া (নর্থএন্ড ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা),

ইকবাল মিয়া (সভাপতি মৌলভীবাজার সমিতি), ফজলুল মিয়া (ব্যবসায়ী), রুমেল খান (সোশ্যাল একটিভিটিস), রাজা আলী (সভাপতি পিবিবি সমিতি), মাহবুব চৌধুরী (সাধারণ সম্পাদক হবিগঞ্জ সমিতি), রওশানারা রেজা(Liaison officer Portsmouth),  আব্দুস সামাদ (ব্যবসায়ী), আরুক (ব্যবসায়ী), শামিম আহমেদ (ব্যবসায়ী), মামুন আহমেদ  (সোশ্যাল একটিভিটিস), আলতাফুর রহমান (সোশ্যাল একটিভিটিস), সৈয়দ এলাহী (সাধারণ সম্পাদক মৌলভীবাজার সমিতি), এ কে এম তারেক (ট্রাস্টি ইসলামিক প্রভিশন), মোহাম্মদ জানে আলম ভূঁইয়া (সভাপতি বাংলা সোসাইটি), মোহাম্মদ ছালে উদ্দিন (সাধারণ সম্পাদক বাংলা সোসাইটি), কাজী খোরশেদ (উপদেষ্টা বাংলা সোসাইটি), মম হোসেন মজুমদার (সহ-সাধারণ সম্পাদক মো বাংলা সোসাইটি), সরোয়ার শিকদার (উপদেষ্টা বাংলা সোসাইটি),এম. জি. ফারুক (ব্যবসায়ী, আবদুস সামাদ

(ব্যবসায়ী),  ভলান্টিয়ার অফ ইসলামিক প্রভিশন: টিপু রহমান, আলমগীর হোসেন, নুরুল এইচ ফরহাদ, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সাইফ, নূর হোসেন মুন্না, জাহাঙ্গীর চৌধুরী, এ কে এম তারেক, people for people এর যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত তারেক (গস্পর্ট)।

উক্ত চ্যারিটি ডিনার ইভেন্টস বাংলাদেশ এবং যুক্তরাজ্যের দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের চিকিৎসার জন্য। চ্যারিটি ডিনার ইভেন্টস আরো উপস্থিত ছিলেন

বাঙালি কমিউনিটির সাউদাম্পটন, পোর্টসমাউথ এবং হ্যাম্পশায়ার এর কমিউনিটি নেতৃত্ববৃন্দ এবং বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কমিউনিটি এর আরও খবর