img

কক্সবাজার-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ

প্রকাশিত :  ০৭:৩৩, ১০ জানুয়ারী ২০২৬

কক্সবাজার-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ

নির্বাচন কমিশন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে ।

প্রার্থিতা ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

শুনানির শেষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, গত ২ জানুয়ারি বাছাইয়ে হামিদুর রহমান আযাদ সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছিল; এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ শুনানিতে আপিলটি মঞ্জুর হয়েছে।

img

এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রকাশিত :  ০৯:১৩, ১৫ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে লে: কর্নেল (অব:) হেলাল উদ্দিনকে আহবায়ক ও মোঃ আলতাফ হোসাইনকে সদস্য সচিব করেআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উচ্চপর্যায়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। 

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দলের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল হেলাল উদ্দিন (অব.)-কে আহবায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে।

​এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোঃ ছিদ্দিকুর রহমান-কে।

​সভায় নবগঠিত এই কমিটিকে তাদের অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবি পার্টির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।