img

ইরানে হামলা হলে জবাব দেবে ইরাকভিত্তিক কাতাইব হিজবুল্লাহ

প্রকাশিত :  ০৫:৩৬, ১৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৩৭, ১৩ জানুয়ারী ২০২৬

ইরানে হামলা হলে জবাব দেবে ইরাকভিত্তিক কাতাইব হিজবুল্লাহ

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাব দেওয়া হবে। আজ সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসেইন আল-হামিদাভি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে তারা ইরানি জনগণের পাশে দাঁড়াবে।

তিনি বলেন, এ অঞ্চলে এখন ‘সত্য ও মিথ্যার শক্তির’ মধ্যে নতুন সংঘাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রকে তিনি এই সংঘাতের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে উল্লেখ করেন।

আল-হামিদাভির দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। এতে ওয়াশিংটনকে বড় মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে কাতাইব হিজবুল্লাহ ইরান ও এর জনগণের পাশে থাকবে।

কাতাইব হিজবুল্লাহকে ২০০৯ সালে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সংগঠনটি ইরাকে ইরানঘনিষ্ঠ শক্তিশালী গোষ্ঠীগুলোর একটি।

এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইরানের চলমান বিক্ষোভ দমনে লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে তেহরান।


আন্তর্জাতিক এর আরও খবর

img

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ

প্রকাশিত :  ১২:৩৪, ১৫ জুন ২০২৬

জেনেভায় হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই দেশের যুদ্ধ অবসানের এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার (১৫ জুন) জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, তিন মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে তিন পক্ষের সমঝোতায় পৌঁছানো চুক্তিটির স্বাক্ষর আগামী শুক্রবার (১৯ জুন) জেনেভায় হবে। 

তিনি আরও বলেন, এই ঐতিহাসিক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান জেনেভায় অনুষ্ঠিত হবে এবং আল্লাহর রহমতে পাকিস্তান এর আয়োজন করবে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে একই দিন ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী হিসেবে শেহবাজ শরিফ নিজেও উভয় পক্ষের সমঝোতার কথা ঘোষণা করেন।

এই চুক্তি সফল হলে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক এর আরও খবর