ক্রিকেইনফোর প্রতিবেদন

img

ভারতে না গেলে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

প্রকাশিত :  ১১:৩৯, ১৯ জানুয়ারী ২০২৬

ভারতে না গেলে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

নিরাপত্তাজনিত কারণে ভারতের ভেন্যুতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অন্যদিকে সূচি বা ভেন্যু পরিবর্তনে অনড় অবস্থান নেন আইসিসি। এই দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যেই প্রকাশিত হয়েছে খবর, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে খেলতে না যায়, তবে তাদের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত স্কটল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কি না—সে বিষয়ে আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

গত শনিবার ঢাকায় আইসিসি-বিসিবির বৈঠক অনুষ্ঠিত হয়। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফার এই আলোচনায় বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানায়। বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ড খেলতে পারে।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র‍্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

শনিবারের বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়,  ‘অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।’ 

তবে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করতে রাজি নয় আয়ারল্যান্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে আয়ারল্যান্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছি।’


img

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

প্রকাশিত :  ১২:৪০, ১৭ এপ্রিল ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলাস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি। 

দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এ দিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চারে সাজানো।

এরপরই খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।