img

লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান : ট্রাম্প

প্রকাশিত :  ১৪:৩৮, ০৩ মার্চ ২০২৬

লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরানের সামরিক ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তেহরানের সঙ্গে কোনো আলোচনা করবেন না।

ট্রাম্প জানান, ইরান যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, ইরানের বিমান ও নৌ প্রতিরক্ষা, কমান্ড ও কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়েছে। এই হামলার মূল লক্ষ্য পূর্ণ হয়েছে এবং ইরান এখন তার সেনা পুনর্বিন্যাস বা জবাব দেওয়ার ক্ষমতা অনেকটাই হারিয়েছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতা আলি খামেনি, তার উপদেষ্টা আলি শামখানি এবং প্রতিরক্ষা মন্ত্রীসহ আইআরজিসি-র উচ্চপদস্থ সেনারা। পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে গালফ স্টেটস ও কুর্দিস্তান এলাকায় হামলা চালায় । 

আন্তর্জাতিক এর আরও খবর

img

বৈশ্বিক উত্তেজনার মাঝেই ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

প্রকাশিত :  ১১:৫৪, ০৫ মার্চ ২০২৬

বিশ্ব পরিস্থিতি যখন ক্রমেই অস্থির হয়ে উঠছে, ঠিক তখনই নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করল উত্তর কোরিয়া। দেশটির নতুন নির্মিত একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এ সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন স্বশরীরে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

গতকাল বুধবার (৪ মার্চ) উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত নাম্পো শিপইয়ার্ড থেকে ‘চো হিওন’ নামের নতুন এই ডেস্ট্রয়ার জাহাজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, দেশটির নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রায় ৫০০ টন ওজনের এই জাহাজ থেকেই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে।

জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিম জং-উন বলেন, অচিরেই তাদের নৌবাহিনী পানির নিচ থেকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকেও আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। পাশাপাশি নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটিও ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক এই সাফল্যের কথা উল্লেখ করে কিম বলেন, নৌ প্রতিরক্ষায় এ ধরনের অগ্রগতি দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় ধরনের পরিবর্তন এনেছে, যা গত পাঁচ দশকেও সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই নতুন সমরাস্ত্র প্রদর্শন অঞ্চলজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।