img

মৌলভীবাজারে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১৫:১৫, ০৪ এপ্রিল ২০২৬

 মৌলভীবাজারে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

মৌলভীবাজার সদর উপজেলায় সকালে নিখোঁজ হওয়ার পর রাতে শাহিন মিয়া (৫৫) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গয়ঘর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহিন মিয়া সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রায়পুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শাহিন মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। রাতে গয়ঘর এলাকার একটি খালে স্থানীয়রা তাঁর মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শাহিন মিয়ার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিলেটের খবর এর আরও খবর

img

মধ্যরাতে সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন, কোটি টাকার ক্ষতি

প্রকাশিত :  ১৯:৫৮, ০৫ এপ্রিল ২০২৬

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ রাত সাড়ে ১২ টায় সিলেটটুডেকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ধোঁয়া রয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে এতে ফ্লাইটে কোন ব্যাঘাত হয়নি।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সিলেটের খবর এর আরও খবর