img

হানিয়া-আসিমের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের জল্পনা

প্রকাশিত :  ১০:৪০, ৩০ এপ্রিল ২০২৬

হানিয়া-আসিমের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের জল্পনা

সফল তারকা জুটি হিসেবে বেশ পরিচিত অভিনেত্রী হানিয়া আমির ও অভিনেতা আসিম আজহার। ২০১৮ সালের দিকে এ তারকা জুটির ঘনিষ্ঠতা প্রথম সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। একটা সময় তাদের প্রেম ছিল খোলামেলা। এরপর তিক্ত বিচ্ছেদ তাদের আলাদা করে দেয়। 

দীর্ঘ নীরবতার পর সম্প্রতি তাদের ঘনিষ্ঠতা আবারও নজর কেড়েছে নেটিজেনদের মাঝে। যুক্তরাষ্ট্রের আসিম আজহারের কনসার্টে হঠাৎ করেই দেখা মেলে হানিয়া আমিরের। আর তারপরই ভাইরাল একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা— বন্ধুত্ব নাকি পুরনো সম্পর্কের নতুন অধ্যায় শুরু। 

পরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ পায়। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আবারও তাদের একসঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে নতুন করে গুঞ্জন তৈরি করেছে। সেই সঙ্গে আলোচনায় আসে আসিম আজহারের আগের বাগদান ভেঙে যাওয়ার বিষয়টিও।

সম্প্রতি একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেতা আসিম আজহার। সেখানেই দর্শকদের মাঝে উপস্থিত ছিলেন অভিনেত্রী হানিয়া আমির। তাকে দেখতে পেয়েই ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কনসার্ট চলাকালীন হঠাৎই মঞ্চে ঘটে যায় এক চমকপ্রদ মুহূর্ত।  কিছু সময়ের জন্য হানিয়া আমিরের হাত ধরে রাখেন আসিম। সেই দৃশ্যই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দুজনকে হাসিখুশি ও স্বাভাবিক ভঙ্গিতে দেখা যায়, যা ভক্ত-অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে, যা পুরো ঘটনাকে আরও আলোচিত করে তোলে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দর্শকরা চিৎকার করে \'হানিয়া, হানিয়া\' বলে ডাকছেন। আবার আসিম গান গাওয়ার সময় তার কয়েকজন ভক্তের হাত ধরেন। আর প্রথম সারিতেই ছিলেন হানিয়া। আসিমও সেই মুহূর্তে হাসিমুখে সাড়া দেন, আর হানিয়ার দিকে হাত বাড়িয়ে দেন। এ ঘটনায় তাদের প্রেম নিয়ে নতুন আলোচনার সূত্রপাত।  

তবে কনসার্টে নিজেকে আড়ালে রাখতে চেয়েছিলেন হানিয়া আমির। অভিনেত্রী মুখ ঢেকেছিলেন যে রুমাল দিয়ে, তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’। ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও ভক্তরা  ঠিকই তাকে চিনে ফেলেন। সামাজিক মাধ্যমে একাধিক ছবি আর ভিডিও সামনে আসে সেই কনসার্টে হানিয়া আমিরের। 

ভাইরাল সেই ভিডিও ঘিরে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি কেবল বন্ধুত্ব। আবার কারও কারও মতে, এটা পুরোনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার ইঙ্গিত। তবে এত জল্পনা-কল্পনার মাঝেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি আসিম আজহার বা হানিয়া আমির। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে।


img

তারকা ফুটবলার হাকিমির সঙ্গে নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন

প্রকাশিত :  ১৪:৫৭, ১৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৩২, ১৪ জুন ২০২৬

বলিউড শিল্পী নোরা ফাতেহি এখন শুধু বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নন, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ‘সির সির’ গানে উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে জোর গুঞ্জন। বিশেষ করে প্রশ্ন উঠেছে-নোরা কি সত্যিই মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন?

কোথা থেকে শুরু হলো গুঞ্জন?

প্রেমের গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে। সে সময় নোরা মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনস টুর্নামেন্টের একটি ম্যাচে উপস্থিত ছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন বিনোদনমাধ্যমে খবর ছড়ায়, তিনি নাকি এক ‘রহস্যময় ফুটবলারের’ জন্যই মাঠে গিয়েছিলেন।

নোরা ফাতেহী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তখন ওই ফুটবলারের পরিচয় প্রকাশ করা হয়নি। কিন্তু পরে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, সেই ব্যক্তি আর কেউ নন, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি।

গুঞ্জনে নতুন মাত্রা যোগ করে একটি ইনস্টাগ্রাম ঘটনা। ভক্তরা লক্ষ করেন, হাকিমি নোরার একটি পোস্টে ‘লাইক’ দিয়েছেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়ে যায়।

সত্যিই কি প্রেম করছেন?

এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি-দুজনের কেউই এই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কোনো ছবি, যৌথ উপস্থিতি বা আনুষ্ঠানিক বক্তব্যও সামনে আসেনি, যা তাদের প্রেমের সম্পর্ক নিশ্চিত করে। ফলে বর্তমানে বিষয়টি শুধুই গুঞ্জন ও জল্পনার পর্যায়ে রয়েছে।

বিনোদনজগতে এমন গুঞ্জন নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘লাইক’ বা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকাকে কেন্দ্র করেও প্রায়ই সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। তাই নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া এ ধরনের দাবি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

গুঞ্জন নিয়ে নোরার আগের প্রতিক্রিয়া

নোরা অতীতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজবের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে তার নাম জড়ালে তিনি পরোক্ষভাবে বিরক্তি প্রকাশ করেছিলেন। এক টিকটক ভিডিওতে সেই গুঞ্জন নিয়ে আলোচনা হলে নোরা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেছিলেন, ‘ওয়াও’। তার সেই প্রতিক্রিয়া থেকে অনেকের ধারণা, ভিত্তিহীন ব্যক্তিগত গুজব তিনি গুরুত্ব দিতে চান না।

হাকিমির ব্যক্তিগত জীবন

মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেন। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় সম্পত্তি নিয়ে বিরোধ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল। পরে দুজনই সন্তানদের যৌথভাবে লালন-পালনের সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদের পর হাকিমির সঙ্গে ডাচ-মরোক্কান সুপারমডেল ইমান হাম্মামের সম্পর্কের গুঞ্জনও শোনা যায়। তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা দিলেও কেউই সেই সম্পর্কের সত্যতা স্বীকার করেননি।

নোরা-হাকিমিকে নিয়ে কৌতূহল যে শিগগিরই কমছে না, সেটি বলাই যায়।

সূত্র: বলিউড শাদিজ 

বিনোদন এর আরও খবর