img

হরমুজ প্রণালীতে বন্ধুরাষ্ট্রগুলোর জন্য বিশেষ সুবিধা দেবে ইরান

প্রকাশিত :  ০৯:৪৮, ০৫ জুলাই ২০২৬

হরমুজ প্রণালীতে বন্ধুরাষ্ট্রগুলোর জন্য বিশেষ সুবিধা দেবে ইরান
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও দাফনে অংশ নেওয়ায় বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, এত বিপুল আন্তর্জাতিক অংশগ্রহণ ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এক অবিস্মরণীয় স্মারক হয়ে থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানাতে ৭০টির বেশি দেশের প্রতিনিধি এসেছেন। এর মধ্যে আমাদের বিশ্বস্ত আরব ভাইয়েরাও রয়েছেন। তাঁদের এ উপস্থিতি ইরানকে আনন্দিত করেছে।’

চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুর রেজা রহমানি ফাজলি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নতুন করে সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে তেহরান। তবে চলমান সংকটে যেসব দেশ ইরানের পাশে ছিল, সেগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে।
আরাগচি বলেন, ‘এ ঐতিহাসিক স্মৃতি আমাদের পারস্পরিক সম্পর্কের পথচলায় আজীবন অম্লান থাকবে।’ খামেনির জানাজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে তেহরানে হাজার হাজার মানুষ সমবেত হচ্ছেন।

এদিকে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুর রেজা রহমানি ফাজলি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নতুন করে সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে তেহরান। তবে চলমান সংকটে যেসব দেশ ইরানের পাশে ছিল, সেগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র এ ফি চালুর বিষয়টি প্রত্যাখ্যান করলেও ইরান নিজদের সিদ্ধান্তে অটল।

সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে উল্লেখ আছে, প্রথম ৬০ দিন বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই এ প্রণালি পার হতে পারবে। তবে ওই নির্দিষ্ট সময়ের পর কী নিয়ম কার্যকর হবে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

কঠিন সময়ে যেসব দেশ আমাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছিল, নতুন এ ফি আদায়ের ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের জন্য বিশেষ ছাড়ের বিষয়টি বিবেচনা করব।
এদিকে বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, এ গুরুত্বপূর্ণ জলপথের জন্য নতুন ব্যবস্থাপনা তৈরিতে ওমানের সঙ্গে যৌথ অংশীদারত্ব ও সহযোগিতার ভিত্তিতে কাজ করছে ইরান।

ফাজলি বলেন, ‘হরমুজ প্রণালির একটি অংশ আমাদের জলসীমার মধ্যে পড়ে। তাই আমরা অবশ্যই সেখানে সার্ভিস ফি ধার্য করব।’ তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো টোল বা জোরপূর্বক কর নয়।

নতুন ব্যবস্থাপনার উদ্দেশ্য ব্যাখ্যা করে ফাজলি বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, নৌযানগুলোর চলাচল তদারকি করা এবং বিপুলসংখ্যক জাহাজের কারণে পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ে, তা মোকাবিলা করাই আমাদের লক্ষ্য।’

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, নৌযানগুলোর চলাচল তদারকি করা এবং বিপুলসংখ্যক জাহাজের কারণে পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ে, তা মোকাবিলা করাই আমাদের লক্ষ্য।
আবদুর রেজা রহমানি ফাজলি, চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত
বিপদের বন্ধুদের আশ্বস্ত করে রাষ্ট্রদূত আরও বলেন, ‘কঠিন সময়ে যেসব দেশ আমাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছিল, নতুন এ ফি আদায়ের ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের জন্য বিশেষ ছাড়ের বিষয়টি বিবেচনা করব।’

img

ধেয়ে আসছে বিপজ্জনক সুপার টাইফুন ‘বাভি’

প্রকাশিত :  ১৫:২২, ০৫ জুলাই ২০২৬

শক্তিশালী সুপার টাইফুন বাভি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে । ঝড়টি আঘাত হানার কয়েক ঘণ্টা আগে রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জরুরি বার্তা দিয়েছে। তাতে বলা হয়েছে, বাভি অত্যন্ত বিপজ্জনক রূপ ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা যাতে জরুরি আশ্রয়কেন্দ্রে সরে যান এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নেন। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও সিজিটিএনের।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ভোর থেকে টাইফুনটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে এলাকাটির ওপর দিয়ে বয়ে যেতে পারে। এতে ঘণ্টায় সর্বোচ্চ ২৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া সংস্থাটি টাইফুনটিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ উল্লেখ করে সতর্ক করেছে, রোববার বিকেল বা সন্ধ্যা থেকেই ঝড়ো বাতাস শুরু হতে পারে। ঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় ব্যাপক ও বিধ্বংসী ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এছাড়া প্রবল বর্ষণের কারণে ব্যাপক বন্যা এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ১০ দশমিক ৭ মিটার পর্যন্ত উঠতে পারে, যা প্রায় ১০ তলা ভবনের সমান। এতে সমুদ্র অত্যন্ত উত্তাল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আন্তর্জাতিক এর আরও খবর