img

শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী

প্রকাশিত :  ১৮:৫৩, ২৩ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী

এক অনন্য সাহসিকতার ঘটনা ঘটেছে পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতে চলা শিক্ষার্থী আন্দোলনের মধ্যে । মুম্বাইয়ে আটক শিক্ষার্থীদের মুক্ত করতে একটি পুলিশ ভ্যানের সামনে একাই রুখে দাঁড়ান রিয়া আহির নামের ২৭ বছরের এক তরুণী মডেল।

বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের দাদারে পুলিশ যখন বিক্ষোভকারী শিক্ষার্থীদের ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল, তখন রিয়া গাড়িটির পথ আটকে দেন। তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে গ্রেফতারি পরোয়ানা বা ‘অ্যারেস্ট মেমো’ দেখতে চান। পুলিশ কোনো সদুত্তোর দিতে না পারায় তিনি গাড়িটির সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই অকুতোভয় প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পুলিশ আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয়।

নিজের অধিকার সম্পর্কে সচেতন রিয়া জানান, পুলিশ অন্যায় করছিল জেনেই তিনি একজন নাগরিক হিসেবে তাদের আটকেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রশংসা পাচ্ছেন রিয়া। সরকারের দমন-পীড়নের সমালোচনা করে তিনি অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।

সূত্র: এনডিটিভি।

শিক্ষা এর আরও খবর

img

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন

প্রকাশিত :  ১১:৫৪, ২৩ জুলাই ২০২৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে । এতে সাময়িকভাবে (প্রভিশনালি) ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এ ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। তবে এটি সাময়িক ফল। মৌখিক (ভাইভা) পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ফলাফল গ্রহণযোগ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জনের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা রয়েছেন। প্রকাশিত তালিকায় রোল নম্বরগুলো মেধাক্রম অনুযায়ী নয়; রোল বা নিবন্ধন নম্বরের ক্রমানুসারে সাজানো হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

পিএসসি আরও জানিয়েছে, সাময়িকভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র বা অন্যান্য তথ্য-উপাত্তে ভুল, অসংগতি বা বিধিবহির্ভূত কিছু পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হবে।

উল্লেখ্য, ৫০তম বিসিএস লিখিত-এ উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখতে এখানে ক্লিক করুন।


শিক্ষা এর আরও খবর