img

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা করে পুলিশের কাছে যুবকের আত্মসমর্পণ

প্রকাশিত :  ০৭:৫১, ১৮ আগষ্ট ২০২৬

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা করে পুলিশের কাছে যুবকের আত্মসমর্পণ

রাঙামাটি সদর উপজেলার জিবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় প্রতিবেশী এক যুবকের ছুরিকাঘাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিপন চাকমা (১২) নিহত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রিপন কাপ্তাই উপজেলার হরিনছড়া এলাকার লক্ষছা চাকমার ছেলে। 

সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খুনি স্বপন চাকমা (২২) নিজেই কাপ্তাই সার্কেল অফিসে গিয়ে পুলিশের নিকট হত্যার কথা বলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। রাঙ্গামাটির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিপন চাকমা কাপ্তাই উপজেলার হরিনছড়া এলাকার লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার জন্য সে রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলীর হেডম্যান পাড়ায় তার খালু আশেনি কুমার চাকমার বাড়িতে থাকতো এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে পড়াশুনা করতো।

গত সোমবার বিকেল আনুমানিক পাচটার সময় শিক্ষার্থী রিপন চাকমা প্রতিবেশীর বাড়ির কাছ থেকে পানি সংগ্রহ করতে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল স্বপন চাকমা। একপর্যায়ে স্বপন চাকমা শিশুটিকে ধরে একটি ঘরে নিয়ে যায়। সেখানে ধারালো চাকু দিয়ে রিপনের বুকে পরপর দুইবার আঘাত করা হয়। পরে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে তার গলায় ছুরি দিয়ে জবাই করে গুরুত্বর আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর পর ঘাতক স্বপন চাকমা পাশ্ববর্তি পুলিশের কাপ্তাই সার্কেল অফিসে গিয়ে হত্যা করার কথা বলে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল রাত দশটার সময় ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বপন চাকমাকে আটক করে থানায় নিয়ে আসে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন ঘাতকের উদ্ধৃতি দিয়ে জানান,ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটিয়েছে। নিহত শিক্ষার্থী রিপন চাকমার মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান, একটি শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ এর আরও খবর

img

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত :  ০৭:৪৩, ১৭ আগষ্ট ২০২৬

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় থাকা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

এটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরসমূহ এবং উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, সাগরে এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে, আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও পৃথক সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

বাংলাদেশ এর আরও খবর