img

অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই: ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

প্রকাশিত :  ০৯:৫৪, ২২ আগষ্ট ২০২৬

অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই: ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর জোয়ার খাল এলাকার আতা মিয়া নামে এক অটোচালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। 

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রাম থেকে শিমুলতলীগামী বুড়ির বাপের বাড়ির রাস্তা থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

উপজেলার আড়াল বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ পড়ে আছে ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি। ওই বৃদ্ধের মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। তার মুখে পাকা লম্বা দাঁড়ি, পরনে নীল সাদা চেক লুঙ্গি ও গায়ে গোলাপি রঙের একটি ফতোয়া ছিল। এদিকে ছেলের  মৃত্যুর খবর শুনে বৃদ্ধ মা স্ট্রোক করে মারা যায়।  

পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছিনতাইয়ের পরিকল্পনা করে যাত্রী সেজে অটোচালককে ৫/৭ কিলোমিটার দূরে নিয়ে আসে। পুলিশ সন্দেহ ভাজন ৪ জনকে আটক করে।


বাংলাদেশ এর আরও খবর

img

দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও

প্রকাশিত :  ০৮:১০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এদিকে দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৪ দশমিক ৪। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে ৬৬ মিলিমিটার, রাজধানী ঢাকায় যা ছিল ১৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল রোববার সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। 

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ এর আরও খবর