img

মিশিগানে মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত :  ০৭:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৫০, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মিশিগানে মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই ইজেকশন সিস্টেমের মাধ্যমে বেরিয়ে নিরাপদে প্রাণে বেঁচেছেন পাইলট।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ড ইউনিটের অন্তর্ভুক্ত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় টেক্সাস ইউনিট দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানায়, বিমানটি মাটিতে ভেঙে পড়লেও সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখতে খুব শিগগিরই তদন্ত প্রক্রিয়া শুরু করবে মার্কিন বিমানবাহিনী।

উল্লেখ্য, এয়ার ন্যাশনাল গার্ড হচ্ছে মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ রিজার্ভ শাখা, যাদের মূল দায়িত্ব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা।

দুর্ঘটনার পর সিনেটে মিশিগানের প্রতিনিধি গ্রে পিটার্স জানান, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। 

আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতে ধর্ষণের পর হত্যা, খোলা মাঠে কুকুর খাচ্ছিল তরুণীর লাশ

প্রকাশিত :  ০৬:৫০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৭ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় তিন অপ্রাপ্তবয়স্কসহ চারজন জড়িত থাকার কথা জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে একই অটোরিকশায় যাওয়ার সময় ওই তরুণীকে ধর্ষণ করা হয়। পরে তাকে হত্যা করে একটি খোলা মাঠে ফেলে রেখে যায় অভিযুক্তরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ জানায়, ওই তরুণীর লাশ এমনভাবে পচন ধরেছিল যে সেটি কোনো নারীর না পুরুষের সেটিই প্রথমে নির্ণয় করা যাচ্ছিল না। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ আরও জানায়, ভুক্তভোগী ও জড়িতরা আগে থেকেই পরিচিত ছিল। তারা একসঙ্গে ওই অটোরিকশায় অ্যালকোহল পান করেছিল। এরপরই তাকে ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পরবর্তীতে গত সপ্তাহের সোমবার ওই কিশোরীর লাশ নয়াদিল্লির কুশাক রোডে জয়পাল রানার মাঠে পড়ে থাকতে দেখা যায়।

উদ্ধারের পর আরও দেখা যায়, ততক্ষণে ওই তরুণীর লাশের বেশকিছু অংশ রাস্তায় থাকা কুকুররা খেয়ে ফেলেছে। এ সময় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণী নিখোঁজ হয়েছে বলে থানায় কোনো অভিযোগ জানাতে আসেনি। তাদের ভাষ্য-সে প্রায়ই এমন বেশ কয়েকদিন ঘরের বাইরে থাকতো এবং কিছুদিন পর ফিরে আসতো।

এ ঘটনায় একটি মামলা হয়েছে। কোনো সাক্ষী না থাকায় অপরাধীদের ধরতে পুলিশ ওই মাঠ ও এর আশপাশের রাস্তার ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে। ফুটেজ বিশ্লেষণের সময় পুলিশ একটি অটোরিকশাকে ওই সময় ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে দেখে। প্রথমে ঘটনাস্থলের অন্ধকারে অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর অস্পষ্ট থাকায় পুলিশ আরও কয়েকটি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে।

পরে নয়াদিল্লির স্বরূপনগর এলাকার খাড্ডা কলোনীতে অটোরিকশাটিকে শনাক্ত করা হয়। এর চালককে জিজ্ঞাসাবাদ করে এরপর তিন কিশোরসহ মোট চারজন জড়িতকে এ ঘটনায় গ্রেফতার করা হয়।

অভিযোগ অনুযায়ী, অপরাধে ব্যবহৃত দুটি ছুরি, অভিযুক্তদের পরা পোশাক এবং টেম্পোটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পুরো ধারাবাহিকতা নিশ্চিত করতে, আটক ব্যক্তিদের প্রত্যেকের ভূমিকা নির্ধারণ করতে এবং ফরেনসিক ও প্রযুক্তিগত প্রমাণ যাচাই করতে তদন্ত চলছে।


আন্তর্জাতিক এর আরও খবর