img

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান জানালো রাশিয়া

প্রকাশিত :  ০৭:২৮, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান জানালো রাশিয়া

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানকে যুক্ত করা হলে উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ বাস্তব পদক্ষেপ হতে পারে। খবর আনাদোলু এজেন্সির।

মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ল্যাভরভ।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০ বছরেরও বেশি সময় আগে রাশিয়া উপসাগরীয় দেশগুলোকে আরব রাজতন্ত্র ও ইরানসহ অঞ্চলটির জন্য একটি নিরাপত্তা ধারণা তৈরির লক্ষ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

ল্যাভরভ বলেন, তাদের মধ্যকার সম্পর্ক জটিল এটি স্বীকার করেই আমরা এগিয়েছিলাম। আমাদের ধারণা ছিল, আমরা বৈঠক আয়োজন, পারস্পরিক অভিযোগ নিয়ে আলোচনা এবং কিছু আস্থা তৈরির পদক্ষেপে ঐকমত্যে পৌঁছাতে তাদের সহায়তা করব।

তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম, আরব লিগ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য একই সঙ্গে যুক্ত থাকলে এসব আলোচনা আয়োজন করা সহজ হবে।

ল্যাভরভ বলেন, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতিতে পরিবর্তন আসতে শুরু করে।

তিনি বলেন, কয়েক বছর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে চীনের উদ্যোগ এবং আমাদের সক্রিয় উৎসাহে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

ল্যাভরভ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উপস্থাপিত মক্কা চুক্তির কথা উল্লেখ করে তিনি এটিকে ‘সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষামূলক জোট’-এর একটি কাঠামো হিসেবে বর্ণনা করেন।

তিনি চুক্তিটির উদ্যোক্তারা জোর দিয়ে বলেছেন, উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশসহ অন্য দেশগুলোর জন্যও এর দরজা খোলা থাকবে।

‘মিশরের কথা প্রায়ই বলা হয়। আমি নিশ্চিত, আলজেরিয়া আগ্রহ দেখালেও কোনো এক পর্যায়ে সেটিও ইতিবাচক প্রভাব ফেলবে’—যোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, এ ধরনের কোনো কাঠামো যদি ইরান কীভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেই শর্তগুলো নিয়েও ঐকমত্যে পৌঁছাতে পারে, তাহলে আমার মনে হয় এটি আমাদের শুরুতে প্রণয়ন করা ধারণার দিকে যাওয়ার সবচেয়ে বাস্তব পদক্ষেপ হবে। আর এই প্রক্রিয়ায় রাশিয়া নেতৃত্বের ভূমিকায় থাকার চেষ্টা করবে না।

সূত্র : আনাদোলু এজেন্সি


আন্তর্জাতিক এর আরও খবর

img

নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করতে চান ট্রাম্প?

প্রকাশিত :  ১৩:০৮, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কখনো হরমুজ প্রণালি, কখনো কানাডার কোনো লেকের নাম পরিবর্তনের প্রসঙ্গ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজের নামের পাশে ইরানের মানচিত্রও যুক্ত করেছেন তিনি। নাম পরিবর্তনের সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যকে আলোচনায় এনেছেন ট্রাম্প।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাব দিয়েছেন। তবে তার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, অনেকেই নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ করার পরামর্শ দিয়েছেন। সম্ভাবনাময় এই অঙ্গরাজ্যের মানুষের জন্য নামটি অনেক বেশি মর্যাদাপূর্ণ ও সুন্দর। আমি এটা ভালোবাসি!

তবে নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম বলেছেন, অঙ্গরাজ্যটির নাম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকে এই নাম ব্যবহৃত হয়ে আসছে।

ট্রাম্পকে সমালোচনা করে গভর্নর আরও অভিযোগ করেছেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মার্কিন নাগরিকদের মনোযোগ সরাতেই তিনি এসব বিষয় সামনে আনছেন।

নিউ মেক্সিকোর নাম বদলের ধারণা কোথা থেকে?

মার্কিন কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ করার ধারণাটি মূলত একটি ইন্টারনেটভিত্তিক মজার প্রচারণা বা হোক্স থেকেই ছড়িয়েছে।

এরপর সেই ধারণা নিয়েই প্রকাশ্যে মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পের ‘নাম পরিবর্তন’ অভিযান

ভৌগোলিক স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে ট্রাম্প প্রশাসন এর আগেও আলোচনায় এসেছে।

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার প্রথম দিনেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নেন। তবে মেক্সিকোসহ বিভিন্ন পক্ষ এই নাম পরিবর্তন মেনে নেয়নি।

এরপর ২০২৬ সালের আগস্টের শেষ দিকে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যেই অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দেন ট্রাম্প। কানাডার কর্মকর্তা ও স্থানীয় নেতারা অবশ্য এই পরিবর্তন প্রত্যাখ্যান করেন।

সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ করার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জানান, এটি সিরিয়াস কোনো পরিকল্পনা ছিল না।

এবার সেই তালিকায় যুক্ত হলো নিউ মেক্সিকো। ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে অঙ্গরাজ্যটির নাম হতে পারে ‘নিউ আমেরিকা’। তবে গভর্নরের কঠোর আপত্তির কারণে এই প্রস্তাব বাস্তবে কতটা এগোয়, সেটিই এখন দেখার বিষয়।


আন্তর্জাতিক এর আরও খবর