img

‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

প্রকাশিত :  ১৫:১৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬

‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

কাতারে হামলার কথা স্বীকার করে তা নিয়ে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কাতারে হামলা করেছি, বোমা হামলাও চালিয়েছি। (গাজা) যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি। আর তারাও আমার ওপর হামলা করেছে।’

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারটির ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ দেশ হিসেবেও উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, গাজা যুদ্ধের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক অভিযান চলার মধ্যে কাতার ইসরায়েলের নীতিতে কোনো প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে, গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল কাতার। দেশটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন দেখা যাচ্ছে। কাতারের দোহায়, ৯ সেপ্টেম্বর ২০২৫কাতারের দোহায়, ৯ সেপ্টেম্বর ২০২৫ হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হামাসের পাঁচ শীর্ষস্থানীয় নেতা নিহত হন। কাতারের একজন নিরাপত্তাকর্মীও নিহত হন। সে সময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের ওই নেতারা বৈঠকে বসেছিলেন। বৈঠক চলাকালেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

২০১২ সাল থেকে কাতার তাদের দেশে হামাসের রাজনৈতিক কার্যালয় পরিচালনার সুযোগ দিয়ে আসছিল। কাতার সরকারের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুরোধেই হামাসের রাজনৈতিক কার্যালয়কে আশ্রয় দিয়েছিল তারা।

দোহায় হামলার পর কাতার তীব্র নিন্দা জানিয়ে ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও নীতির ‘সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি হামলাটিকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেন।

হামলায় কাতারের প্রতি সংহতি জানায় ইরান, পাকিস্তানসহ কয়েকটি দেশ। পরে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারা কাতার সফর করেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও হামলার নিন্দা জানান। তিনি এটিকে কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দেন।

কাতারে ওই হামলার প্রথম বার্ষিকীর কয়েক দিন আগে নেতানিয়াহু সাক্ষাৎকারটির ভিডিও প্রকাশ করলেন।

আন্তর্জাতিক এর আরও খবর

img

কাশ্মীর নিয়ে ভারতের দাবি উড়িয়ে দিল পাকিস্তান

প্রকাশিত :  ০৬:০৮, ০৭ সেপ্টেম্বর ২০২৬

জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের দাবি ও নতুন অবস্থানকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দিল্লির এই দাবিকে আন্তর্জাতিক বাস্তবতার সম্পূর্ণ বিপরীত বলে মনে করছে ইসলামাবাদ। খবর জিও টিভির।

ঘটনার সূত্রপাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্যকে ঘিরে। ভারত চেয়েছিল জম্মু, কাশ্মীর ও লাদাখ অঞ্চলকে যেন তাদের নিজস্ব সরকারি মানচিত্র অনুযায়ী দেখানো হয়। 

ভারতের এই দাবির জবাব দিতে গিয়েই সোমবার (৭ সেপ্টেম্বর) কড়া বার্তা দেয় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। 

দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান জানান, ভারত জোর করে দখল করে রেখে বা একা একা সিদ্ধান্ত নিয়ে কাশ্মীরের আইনি পরিচয় বদলে দিতে পারে না।

পাকিস্তানের মতে, জাতিসংঘ যে অফিশিয়াল মানচিত্র প্রকাশ করেছে, সেটাই কাশ্মীরের আসল আইনি অবস্থান তুলে ধরে। ভারতের বানানো নিজস্ব মানচিত্র বা তাদের একক দাবির কোনো দাম এই বিতর্কিত এলাকায় নেই।

মুখপাত্র সাজ্জাদ হায়দার খান আরও বলেন, জাতিসংঘের টেবিলে ঝুলে থাকা সবচেয়ে পুরনো বিবাদগুলোর একটি হলো এই কাশ্মীর সমস্যা। 

নিয়ম অনুযায়ী, জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ গণভোটের মাধ্যমেই এর আসল সমাধান হওয়া উচিত, যাতে কাশ্মীরের মানুষ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। একই সঙ্গে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে বিশ্ববাসীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

ঠিক একই সময়ে জাতিসংঘেও মানচিত্র নিয়ে এক নতুন হাওয়া বইছে। গত ৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইকুয়াল আর্থ’ নামের এক নতুন বিশ্ব মানচিত্র গৃহীত হয়েছে, যেখানে আফ্রিকার আয়তন একটু বড় এবং উত্তর আমেরিকা ও ইউরোপের আকার কিছুটা ছোট করে দেখানো হয়েছে। 

বিশ্বের ১৬৪টি দেশ এর পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করেছে। বিশ্বজুড়ে নতুন মানচিত্র নিয়ে এই আলোচনার মধ্যেই কাশ্মীর ইস্যু নিয়ে আবার সোচ্চার হলো পাকিস্তান।


আন্তর্জাতিক এর আরও খবর