img

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশিত :  ০৬:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্বমধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এসংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ জন্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


বাংলাদেশ এর আরও খবর

img

যশোরের শার্শা সীমান্ত থেকে চালিয়ে ৩.৪ কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

প্রকাশিত :  ১৩:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩.৪ কেজি ওজনের ২৬টি স্বর্ণের বারসহ মোঃ রিপন (৪১) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। 

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল (২৯ সেপ্টেম্বর) বিজিবির রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৬টি স্বর্ণের বার এবং স্বর্ণ পাচারে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও ২টি মোবাইলসহ মোঃ রিপন (৪১)

নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৩.৪ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। 

আটককৃত রিপন যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে এবং অন্যান্য মালামালসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত এলাকায় স্বর্ণসহ মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান অব্যাহত থাকবে।

-প্রেস বিজ্ঞপ্তি



বাংলাদেশ এর আরও খবর