img

ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট জয়পুরে জরুরি অবতরণ

প্রকাশিত :  ১০:০৫, ১৪ অক্টোবর ২০২৬

ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট জয়পুরে জরুরি অবতরণ

ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ জয়পুরে জরুরি অবতরণ করেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটিতে তল্লাশি চালায় নিরাপত্তা সংস্থাগুলো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এআই-২০৩০ ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের। দিল্লির উদ্দেশে ছেড়ে আসা উড়োজাহাজটি ছিনতাইয়ের সতর্কবার্তার কারণে নির্ধারিত গন্তব্যের পরিবর্তে রাজস্থানের জয়পুরে অবতরণ করে।

স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। এরপর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা উড়োজাহাজে উঠে তল্লাশি চালান। ছিনতাইয়ের মতো ঘটনা মোকাবিলায় সাধারণত যে ধরনের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, বিমানবন্দর কর্তৃপক্ষও তা অনুসরণ করে।

কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন। পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর যাত্রীদের উড়োজাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়।

এদিকে ফ্লাইট বাতিল করতে হলে যাত্রীদের পুরো অর্থ ফেরত দেওয়া অথবা বিনা মূল্যে ভ্রমণের সময়সূচি পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।


আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

প্রকাশিত :  ১৩:২৭, ১৪ অক্টোবর ২০২৬

ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। তাঁর ভাষ্য, ভারতে জেন-জি বা নতুন প্রজন্মের যে বড় গণআন্দোলন গড়ে উঠেছে, তার মূল শিক্ষা এসেছে বাংলাদেশের শিক্ষার্থীদের ঐতিহাসিক আন্দোলন থেকে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। বার্তাটি ছাত্রফ্রন্টের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নেহা বোরা বলেন, ভারতে যে জেন-জি আন্দোলন আজ ছড়িয়ে পড়েছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। মোদি সরকারের বিরুদ্ধে লড়াইরত ভারতের তরুণদের পথ দেখানোর জন্য তিনি বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে তরুণরা যেভাবে লড়াই করছে, ভারতের তরুণদের আজকের লড়াইও ঠিক একই রকম। বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তচিন্তা থামিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, তার সাথে ভারতের শিক্ষাব্যবস্থায় রাজনীতিকরণের মিল রয়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে পুরো দক্ষিণ এশিয়ায় সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এই অঞ্চলের তরুণদের একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ভারতে মোদিবিরোধী জেন-জি আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন এই ছাত্রনেত্রী। আন্দোলনে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে তার সাহসিকতার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হলে তিনি ব্যাপক পরিচিতি পান। বর্তমানে ভারতে নিরপেক্ষ নির্বাচন, শিক্ষার স্বাধীনতা ও মুক্তচিন্তা রক্ষার দাবিতে শিক্ষার্থীদের যে ক্ষোভ তৈরি হয়েছে, তার সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিচ্ছেন নেহা বোরা।


আন্তর্জাতিক এর আরও খবর