img

বাংলা হাউজিং কোভিড প্রজেক্টে টাওয়ার হ্যামলেটস ও হেকনীর মেয়রের অংশগ্রহণ

প্রকাশিত :  ১২:৪৪, ০৩ জানুয়ারী ২০২১
সর্বশেষ আপডেট: ১২:৫৭, ০৩ জানুয়ারী ২০২১

বাংলা হাউজিং কোভিড প্রজেক্টে টাওয়ার হ্যামলেটস ও হেকনীর মেয়রের অংশগ্রহণ

জনমত ডেস্ক : বাংলা হাউজিং এসোসিয়েশনের কোভিড সচেতনতা প্রজেক্টে অংশ নিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এবং লন্ডন বারাহ অব হেকনীর মেয়র ফিলিপ গ্লানভিল। টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস ভিডিও বার্তায় বলেন, করোনায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন বাংলাদেশী মানুষ। বাংলা হাউজিং এসোসিয়েশনের বাংলা কোভিড ১৯ প্রজেক্ট খুবই সময়োপযোগী উদ্যোগ। আমি বাসিন্দাদের অনুরোধ করবো কোভিড সংক্রান্ত সরকারের নিয়ম কানুন মেনে চলার জন্য। তিনি বাংলা হাউজিং এসোসিয়েশনের কোভিড প্রজেক্টের সন্তুষ্টি প্রকাশ করেন।

মেয়র অব হেকনী ফিলিপ গ্লানভিল দীর্ঘ ওয়েবিনার মিটিংয়ে বাংলা হাউজিং এসোসিয়েশনের সিইও বশির উদ্দিনের সাথে আলোচনা করেন। তিনি বলেন, এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। এছাড়াও হেকনীতে বসবাসরত বাংলাদেশীদের করোনা সচেতনতার জন্য বাংলা হাউজিং যে প্রজেক্ট করছে সেটাকে অনুকরনীয় হিসাবে ধরে বাকি হাউজিং এসোসিয়েশনগুলোরও এই রকম উদ্যোগ নেয়া উচিত বলে তিনি মনে করেন।

বাংলা হাউজিং এসোসিয়েশনের সিইও বশির উদ্দিন বলেন, বাংলা কোভিড প্রজেক্টে দুই বারাহ‘র দুইজন মেয়রের অংশগ্রহণ এবং তাদের সন্তুষ্টি আমাদের কার্যক্রমের গুরুত্ব বাড়িয়েছে।

উল্লেখ্য, হেকনীতে অবস্থিত বাংলা হাউজিং এসোসিয়েশন কোভিডে সবচেয়ে বেশী আক্রান্ত বাংলাদেশী কমিউনিটিকে সচেতন করতে সরকারি নির্দেশনাকে বাংলায় অনুবাদ করে টাওয়ার হ্যামলেটস ও হেকনীর ১০ হাজার বাসিন্দার কাছে পৌছানোর লক্ষে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই বাংলায় ভিডিও নির্মাণ, লিফলেট বিতরন, বাসিন্দাদের ফোনে, বিভিন্ন কমিউনিটি সংগঠনের সাথে ওয়েবিনারের মাধ্যমে তাদের কার্যক্রম চলছে।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসের গর্ভবতী নারী ও চার বছরের কম বয়সী শিশুর পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার কেনায় আর্থিক সহায়তা

প্রকাশিত :  ১৭:৪২, ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৪৫, ১৫ অক্টোবর ২০২৬

গর্ভবতী নারী এবং চার বছরের কম বয়সী শিশুর পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার ও দুধ কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের হেলদি স্টার্ট (Healthy Start) কর্মসূচির আওতায় যোগ্য ব্যক্তিরা এই সহায়তা পেতে পারেন বলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনি যদি ১০ সপ্তাহের বেশি সময়ের গর্ভবতী হন অথবা আপনার চার বছরের কম বয়সী সন্তান থাকে, তাহলে আপনি এই সহায়তার জন্য যোগ্য হতে পারেন।

কী ধরনের সহায়তা পাওয়া যাবে?

আবেদন অনুমোদিত হলে যোগ্য আবেদনকারীকে একটি হেলদি স্টার্ট কার্ড (Healthy Start card) দেওয়া হবে। এই কার্ডে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা থাকবে, যা যুক্তরাজ্যের অংশগ্রহণকারী দোকানগুলো থেকে স্বাস্থ্যকর খাবার ও দুধ কেনার জন্য ব্যবহার করা যাবে।

এই কর্মসূচির উদ্দেশ্য হলো গর্ভাবস্থায় এবং শিশুর জীবনের প্রথম বছরগুলোতে পুষ্টিকর খাবার কেনার সুযোগ বাড়ানো, যাতে মা ও শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করা যায়।

কারা আবেদন করতে পারবেন?

আপনি যদি ১০ সপ্তাহের বেশি সময়ের গর্ভবতী হন।

আপনার চার বছরের কম বয়সী সন্তান থাকলে।

আপনি যদি কর্মসূচির নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেন।

শুধু গর্ভবতী হওয়া বা চার বছরের কম বয়সী সন্তান থাকলেই সহায়তা নিশ্চিত নয়। অন্যান্য যোগ্যতার শর্তও পূরণ করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

যোগ্যতা যাচাই করে অনলাইনে আবেদন করুন।

আবেদন ও বিস্তারিত তথ্য: https://orlo.uk/zK9Wz

আপনি বা আপনার পরিচিত কেউ এই সহায়তার জন্য যোগ্য হতে পারেন বলে মনে হলে, তথ্যটি তাঁদের সঙ্গে শেয়ার করুন।

কমিউনিটি এর আরও খবর